১১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মুস্তাফিজের পর তামিমকে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস

অনলাইন ডেস্ক : বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। আসন্ন একাদশ আসরে নেই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে নতুন করে ফিরেছে রাজশাহী। মালিকানা বদল হয়েছে ঢাকারও। নতুন করে দলটিতে যোগ দিচ্ছেন তারকা ক্রিকেটাররা।

বাংলাদেশের হয়ে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। আজ শুক্রবার নিজেদের ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তারা।

আরও পড়ুনঃ   কালশীতে পুলিশ বক্সে আগুন দিয়েছে অটোরিকশা চালকরা

এর আগে গতকাল মুস্তাফিজুর রহমানও যোগ দিয়েছেন ঢাকা ক্যাপিটালসে। এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নিয়েছেন শাকিব খান। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এই নায়কের মালিকাধীন কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের দলের নাম ‘ঢাকা ক্যাপিটালস’।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটার জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে ঢাকা। এরপর দ্বিতীয় পছন্দ হিসেবে তারা দেশীয় তারকা পেসার মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করেছিল। সবশেষ তানজিদ তামিম। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। তার আগে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনঃ   ঢাকা মেডিকেলসহ সারা দেশের হাসপাতাল শাটডাউনের ডাক

যেখানে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। মুস্তাফিজ আছেন ‘এ’ ক্যাটাগরিতে। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST