৩০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান

অনলাইন ডেস্ক : মিসাইল ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে ইরান কখনো আলোচনা করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (৩০ জানুয়ারি) তুরস্কে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তার্কিস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়। এরপর তারা সংবাদ সম্মেলন করেন।

ইরানি মন্ত্রী জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে রাজি আছেন। কিন্তু সেটি হতে হবে পারস্পরিক স্বার্থ, সম্মান ও সমতার ভিত্তিতে। তবে আলোচনায় কখনো মিসাইল ও প্রতিরক্ষার বিষয়টি রাখা হবে না বলে স্পষ্ট করেন তিনি।

আরও পড়ুনঃ   নাভারন-ভোমরা রেলপথ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির নতুন গতি

আরাগচি বলেন, “আমি দৃঢ়ভাবে বলতে চাই ইরানের মিসাইল ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কখনো আলোচনা হবে না।”

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস গত সোমবার এক প্রতিবেদনে জানায়, ইরানকে চুক্তি করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির শর্ত হলো— ইরানের মিসাইলের আঘাত হানার দূরত্ব কমাতে হবে এবং ইউরেনিয়ামের মজুদ শূন্যে নামিয়ে আনতে হবে।

তুরস্কের আঙ্কারা-ভিত্তিক ইরান বিষয়ক গবেষণা কেন্দ্র ‘আইরাম’-এর পরিচালক সারহান আফাকান বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ইরানের পারমাণবিক ইস্যুসহ অন্যান্য অমীমাংসিত বিষয়গুলো নিয়ে এখন কোনো চুক্তিতে আসা সম্ভবত “অসম্ভব” হবে।

আরও পড়ুনঃ   রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

তিনি আরও বলেন, “আপাতত ব্যালিস্টিক মিসাইল বা অন্যান্য মিসাইল কর্মসূচি নিয়ে ইরান কোনো আপস করবে না, কারণ এটিই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার মূল শক্তি।”

এদিকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কার মধ্যে তুরস্ক সফরে গেছেন আব্বাস আরাগচি। তুরস্ক আজ নতুন করে বার্তা দিয়েছে তারা এ অঞ্চলে কোনো ধরনের যুদ্ধ চায় না।

সূত্র: তার্কিস মিনিট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST