১৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

মানবিক আচরণের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে : মিজানুর রহমান

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর-৪ আসনের চুড়ান্ত প্রার্থী মাওলানা মিজানুর রহমান বলেছেন, আমরা সকলে ভাই ভাই। কেউ কারো প্রতিপক্ষ নই। ইসলামিক চেতনার আলোকে ইসলামি মূল্যবোধের মানবিক চর্চার পাশাপাশি মানবিক আচরণের অধিকারী হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দকে রিক্সা প্রতীককে বিজয়ের লক্ষ্য এগিয়ে যেতে হবে।

শনিবার বিকেলে ভাঙ্গা পৌর এলাকার ঐতিহাসিক ঈদগাও মাদ্রাসায় পবিত্র মাহে রমজান মাসের উছিলায় ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি মাওলানা মিজানুর রহমান আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হকের আশীর্বাদ পুষ্ট রিকশা মার্কার শুভেচ্ছা সকল মানুষের মধ্যে পৌঁছে দিতে আমরা একেকজন মাওলানা মামুনুল হক হয়ে আমাদের ঈমানী দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে।

আরও পড়ুনঃ   নওগাঁয় ১৩২টি গণহত্যা স্থানের মাটি সংগ্রহ করে শ্রদ্ধা

আল্লাহ পাকের দ্বীন এলেম প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করতে হয়েছে এবং শত শহীদের রক্তের বিনিময়ে গত ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে ইসলামি রাজনৈতিক সংগঠন ও সকল রাজনৈতিক সংগঠন মিলে স্বৈরশাসক শেখ হাসি না সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশের মাটিতে খেলাফত মজলিসের পতাকা উজ্জীবিত করার লক্ষ্যে সুযোগ এসেছে কাজ করার।
তিনি বলেন, আল্লাহ পাক আমাদের একটা সুযোগ দান করেছেন। এজন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সবাই মিলে যদি একসঙ্গে কাজ করতে পারি ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হক আমাদের নয়ন মণি তিনি আপনার আমার উপর যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন ইনশাআল্লাহ কাঙ্খিত জায়গায় পৌঁছে যেতে পারবো উল্লেখ করে তিনি আরও বলেন, মসজিদ ও মাদরাসার দায়িত্বশীল সকলকে ঐক্য প্রক্রিয়ার মর্যাদায় রিকশা মার্কার কথা বলে শুভেচ্ছা পৌঁছে দিতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা উপজেলার সভাপতি হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন, মওলানা লিয়াকত হোসেন, হাফেজ নুরুল ইসলাম, হাফেজ মাওলানা মাহাবুল হক, মাওলানা মিজানুল হক, মুফতি আবু নাসের আয়ুবী, মাওলানা আবুল খায়ের, মাওলানা তলহা, হাফেজ কারী মাহবুবুর রহমান ইসলামের আলোকিত বিশ্লেষন ধারায় বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম সাধারণ সম্পাদক ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিস। পরে উপস্থিত সহস্রাধিক সরি মুসল্লীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ও সাধারণত সম্পাদক শৃঙ্খলতার সাথে সকলের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST