৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত রুই-কাতলা এখনো ধরা পড়ছে না

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে এখন ইয়াবা চালানকারী ধরা পড়ছে। কিন্তু এগুলো ধরা পড়লেও রুই-কাতলাগুলো ধরা পড়ছে না। পুটি আর টেংরা ধরা পড়ছে। আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব রুই-কাতলাকেও আইনের আওতায় আনতে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, আমাদের আজকের মিটিং এ মোটামুটি দেশের সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। এ বৈঠকে সাম্প্রতিক ঘটনা ও ভবিষৎতে কি ঘটতে পারে সেসব নিয়ে আলোচনা হয়। বৈঠকে আমরা বিশেষভাবে মাদকের ওপর বেশি জোর দেই। কারণ মাদকটা আমাদের দেশে একটা বড় সমস্যা হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ   এবার দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা

সরকারের বিশেষ অভিযান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ অভিযান পুরো দেশব্যাপী চলতেছে, যেটা নির্বাচনের আগ পর্যন্ত চলবে। বিষয়টা হলো আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে, সেগুলোর সব তো আমরা উদ্ধার করতে পারিনি। এগুলো উদ্ধারের জন্য আমাদের চেষ্টা সব সময় জারি আছে। কিন্তু আমাদের বাহিনী তো একটা, তারা একদিকে মনোযোগ দিলে আরেক দিকে ক্রাইম বেড়ে যায়।

অপর এক প্রশ্নে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স আগের থেকে কমেছে। আস্তে আস্তে আরও কমে যাবে। মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দেই নাই।

নির্বাচন এবং আওয়ামী লীগ নিয়ে করা এক প্রশ্নে উপদেষ্টা বলেন, নির্বাচনে কে অংশ নেবে আর কে অংশ নেবে না সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না। নির্বাচন যে সময় হবে সে সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এরআগেও বলেছি যে আমরা এজন্য প্রশিক্ষণ দিচ্ছি।

আরও পড়ুনঃ   বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে বড় পুরস্কার পেলেন জাঙ্গু

অভিযোগ আছে আপনারা কোনো দলকে বেশি প্রোটেকশন দিচ্ছেন, কোনো দলকে কম দিচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবাইকে সমান সুরক্ষা দিচ্ছি। তবে যে বেশি ভালনারেবল তারে একটু বেশি সুরক্ষা দেওয়া হয়, আর যে একটু কম তারে একটু কম দেওয়া হয়। আপনারা তো ভালনারেবল না, এজন্য আপনাদের সুরাক্ষার দরকার হয় না।

অপর এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, এই বাহিনী দিয়েই নির্বাচন হবে। খুব ভালো নির্বাচন হবে এবং ভালোভাবে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST