২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। ছবি : পিআইডি

স্টাফ রিপোর্টার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বাংলাদেশের এক নম্বর শত্রু হলো মাদক। মাদক সমাজকে প্রতি রন্ধ্রে রন্ধ্রে কলঙ্কিত করছে। একে প্রতিরোধ করতে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটোরিয়ামে জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু বলেন, আমাদের মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে। মাদক ব্যবসায়ীরা সচরাচর পাচারের জন্য যেসব রুট ব্যবহার করে থাকে, তা দ্রুত চিহ্নিত করে কঠোর হস্তে দমন করা হবে।

আরও পড়ুনঃ   আমারও বিরতি নিতে ইচ্ছে করে : শ্রেয়া ঘোষাল

যুবসমাজকে রক্ষায় জোর তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, মাদকের কারণে আমাদের যুবসমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সারা বাংলাদেশে ক্যান্সারের মতো ছড়িয়ে আছে এই মাদক সাম্রাজ্য। ভবিষ্যৎ বাংলাদেশকে আরো সুন্দর করতে হলে যেকোনো মূল্যে যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে হবে।

এসময় তিনি পাড়ায়-মহল্লায় ও ওয়ার্ডভিত্তিক মাদক প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল থেকে মাদক নির্মূল এবং সার পাচার রোধ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

আরও পড়ুনঃ   সেঞ্চুরিতে ভারতকে জিতিয়ে যত রেকর্ড জেমিমার

বিশেষ এই জেলা সমন্বয় সভায় সার পাচার প্রতিরোধ, মাদক কারবারিদের নির্মূল, স্বাস্থ্য সেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, ফ্যামিলি কার্ড বিতরণ, রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ এবং কিশোর গ্যাং প্রতিরোধসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বান্দরবান জেলার জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্নাসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST