২৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ৬ মামলায় স্থায়ী জামিন পেলেন মোসাদ্দেক আলী ফালু

অনলাইন ডেস্ক: ময়মনসিংহে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ছয় মামলায় স্থায়ী জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ময়মনসিংহের বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক ফারহানা ইয়াসমিন তাঁকে স্থায়ী জামিন দেন।

২০১৭ সালের ২৯ আগস্ট ময়মনসিংহের ভালুকা থানায় দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সরকারি পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে মোসাদ্দেক আলীর নামে দুই দফায় ছয়টি মামলা করেন। ভালুকায় জমি ক্রয়সংক্রান্ত বিষয়ে বাদী হয়ে দুদকের এই কর্মকর্তা এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে মামলাগুলো করেন। মামলাগুলো ময়মনসিংহের বিশেষ জজ আদালতে চার্জ গঠনের জন্য প্রক্রিয়াধীন ছিল।

আরও পড়ুনঃ   খোলা গলায় সমালোচনা করতে পারলে সেটাই গণতন্ত্র: রুহুল কবির রিজভী

মামলার বিবরণের বরাত দিয়ে মোহাম্মদ মোসাদ্দেক আলীর আইনজীবী আনোয়ার আজিজ টুটুল আজকের পত্রিকাকে বলেন, এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ঘটনার প্রায় পাঁচ মাস ২০ দিন আগে দেশের বাইরে যান। অর্থাৎ ২০১৭ সালের ৯ মে তিনি দেশের বাইরে যান। মামলা করা হয় ওই বছরের ২৯ অক্টোবর। তাতে বোঝা যায়, বিগত সরকারের আমলে করা মামলাগুলো ছিল মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক। কারণ ঘটনার সময় তিনি দেশেই ছিলেন না।

আরও পড়ুনঃ   বায়তুল মোকাররমে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত

আনোয়ার আজিজ টুটুল আরও বলেন, এসব মামলায় মোসাদ্দেক আলী আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দণ্ডবিধি ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাগুলো করেছিলেন দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান। সাজানো মামলা হওয়ায় শুনানি শেষে বিচারক তাঁকে স্থায়ী জামিন দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST