২০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : আইসিসি ইভেন্টে ভারত-বাংলাদেশের মুখোমুখি লড়াই মানেই যেন বাড়তি উত্তেজনা। বাইশগজের বাইরেও যার রেশ থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণে আবারও মুখোমুখি দুই দল। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

দুবাইয়ের পিচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। একদিন আগেই সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকরা যাকে নিয়ে তুমুল আগ্রহ দেখিয়েছিলেন, সেই টাইগার পেস সেনসেশন নাহিদ রানার একাদশে জায়গা হয়নি। এ ছাড়া বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

আরও পড়ুনঃ   রাজশাহীর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠানে পুলিশ কমিশনার

অন্যদিকে, টসে হারলেও সন্তুষ্ট ভারত অধিনায়ক রোহিত শার্মা। তিনি বলেন, টস জিতলে আগে ফিল্ডিংই নিতাম। তাই টসের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট তারা। তিন পেসার নিয়ে একাদশ সাজিয়ে ভারতও। হার্ষিত রানা ও মোহাম্মদ শামি ছাড়াও আছেন পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

সব মিলিয়ে বাংলাদেশ এবং ভারত এ পর্যন্ত ৪১টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত ৩২টিতে এবং বাংলাদেশ ৮টিতে জিতেছে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। কিন্তু আইসিসি ইভেন্টে মাত্র একবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আর কখনও তাদের হারাতে পারেনি টাইগাররা।

আরও পড়ুনঃ   অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূসসহ ১৩ জন খালাস

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে ভারতের কাছে হেরেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। এর আগে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালেও বাংলাদেশের স্বপ্ন থামিয়ে দিয়েছিল ভারত।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST