২৫ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে ছেলের মৃত্যুর ১২ ঘন্টা পর শোকে বাবার মৃত্যু!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলের মৃত্যুর ১২ ঘন্টা পর শোকে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন বাবা। নিহত বাবা ও ছেলের নাম মন্টু ডি কস্তা (৭৮) ও বিকাশ ডি কস্তা (৪০)। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার জোয়াড়ি ভবানীপুর খ্রিস্টান পল্লীর নিজ বাড়ির শয়নকক্ষে মন্টু মৃত্যুবরণ করেন। এ সময় ছেলে বিকাশের লাশ বারান্দায় শায়িত ছিলো। এর আগে সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিকাশ। সে গত মঙ্গলবার বিকেলে বাড়ি ফেরার পথে উপজেলার বনপাড়া পৌরশহরের হারোয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়। শুক্রবার সকাল ১১টায় বাবা-ছেলের মৃতদেহ ভবানীপুর খ্রিস্টান ধর্মপল্লীর কবরাস্থানে পাশাপাশি সমাহিত করা হয়। এ ঘটনায় পরিবারে শোকের মাতম বইছে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভবানীপুর খ্রিস্টান ধর্মপল্লীর ভাইস চেয়ারম্যান সুবীর গ্রেগরী জানান, ছেলের মৃত্যুর পর বাবাও এভাবে চলে যাবে কেউ কখনও ভাবে নাই। এ ধরণের ঘটনা এই এলাকায় এই প্রথম ঘটলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST