১ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ব্যাটিং ব্যর্থতা নিয়ে যা বললেন জাকির

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা দল সংগ্রহ করেছিল ৫৩১ রান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল করেছে ১৭৮ রান। আজ তৃতীয় দিনের শুরুটা ভালো হলেও পরে খেই হারিয়ে ফেলেন দলের ব্যাটাররা। জাকির হাসান ছাড়া পারেননি কোনো ব্যাটার অর্ধ-শতক পূরণ করতে।

দলের এমন ব্যাটিং ব্যর্থতা নিয়ে তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে জাকির বলেন, ‘আসলে কারণটা আর কী বলব আমরা টোটালি ফেল করেছি। আমরা কেউ সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমার কাছে মনে হয় যে, আমাদের যে ভূমিকাটা ছিল, তা আমরা পালন করতে পারিনি। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমার যেরকম খেলার কথা ছিল হয়তো ওরকম খেলতে পারিনি।’

আরও পড়ুনঃ   পররাষ্ট্র সচিব-পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক

সবশেষ ৫ ইনিংসের কোনোটাতেই দুইশও করতে পারেনি টাইগাররা। এই ধারবাহিক ব্যর্থতার চাপ প্রভাব ফেলে কিনা ব্যাটিংয়ে। জাকির বলেন, ‘না, আসলে ওইটা কাজ করা উচিত না। আমার হয়তো ওইভাবে করে না। আমি চেষ্টা করি প্রত্যেকদিনই নতুনভাবে শুরু করার। আসলে অন্য কারও কাজ করলো কি না আমি জানি না। কিন্তু আমার মনে হয় যে, বর্তমানটা যদি আমরা ভালো পারফর্ম করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য।’

‘আসলে সবার ক্ষেত্রে.. কী হয় সেটা আমি বলতে পারব না। কোচ বা যারা আছেন তারা বলতে পারবেন। আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে, শট সিলেকশনে একটু সর্তক হলে ভালো হয় আমার জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম যেটা বলছি যে, এটা কোনো এক্সকিউজ হতে পারে না। একটা টেস্ট ম্যাচ খেলতে আসলে প্রস্তুত হয়ে আসতে হবে আমার। এই মেন্টালিটিটা আমার সাইড থেকে গ্রো করা উচিত।’-যোগ করেন এই ওপেনার।

আরও পড়ুনঃ   তানোরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যাল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজ টেস্টের তৃতীয় দিনে সবমিলিয়ে ১৫ উইকেট হারিয়েছে দুই দলের ব্যাটাররা। জাকির মনে করেন, ‘আমাদের ওই নির্দিষ্ট ডেলিভারি তো ফেস করতে হবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে, আজকে বেশি বাতাস থাকার কারণে অনেক উইকেটে পড়েছে। এছাড়া সবই ঠিক ছিল। উইকেটের দিক থেকে সবই ভালো ছিল। কিন্তু ওই নির্দিষ্ট বলের জন্য… এটা আসলে কোনো কথা হতে পারে না যে, এটার জন্য আউট হয়ে গেছি। আমাদের আরও ভালো খেলা দরকার ছিল।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST