৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বেপরোয়া অটোরিকশায় প্রাণ গেল রাবি শিক্ষার্থীর

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদনপুর গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন এক শিক্ষার্থী। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম ইফতেখার ইসলাম ফামিন। তিনি রাবির ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঢাকার নিউমার্কেট এলাকায়।

আরও পড়ুনঃ   পাচার-চোরাচালান রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধু মিরাজের সঙ্গে মোটরসাইকেলে ছিলেন ফামিন। হঠাৎ একটি অটোরিকশা বেপরোয়াভাবে উল্টো দিকে আসায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ফামিন বাইক থেকে ছিটকে প্রায় ১০-১৫ মিটার দূরে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

দর্শন বিভাগের শিক্ষার্থী নওয়াব হাসান প্রিন্স বলেন, পুরো দায় রিকশাচালকের। ভাইয়া ঠিকঠাক রাস্তা দিয়ে আসছিলেন। কিন্তু রিকশাটা হঠাৎ উল্টো দিকে ঘোরায় এই দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক মমিনুল ইসলাম বলেন, ফামিন বাইকের পেছনে বসা অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা পরিবারকে খবর দিয়েছি।

আরও পড়ুনঃ   ‘পুরস্কারে ভূষিত হন বা না হন নারীরা সবাই অদম্য’- মহাপরিচালক কেয়া খান

রাবির প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান জানান, বিভাগের শিক্ষকদের সঙ্গে আমরা হাসপাতালে উপস্থিত আছি। ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ঘটনার পরপরই অটোরিকশার চালককে আটক করা হয়েছে। সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST