২৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বুবলীর প্রশংসার পর শাকিবকে ‘নিজের রাজা’ বললেন অপু

অনলাইন ডেস্ক : বছর কয়েক ধরে শাকিব দাপটে কেঁপে যাচ্ছে দেশের চলচ্চিত্রাঙ্গন। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মেগাস্টারের ‘তুফান’ দেশের পাশাপাশি বিদেশেও সাড়া ফেলে ব্যাপক। এমন সাফল্যের পরই চলতি বছর ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ এর রেশ কাটতে না কাটতেই আসন্ন ছবি ‘তাণ্ডব’ এর টিজারেই কাবু দর্শক। একনাগাড়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে থাকা শাকিব খানকে কেন মেগাস্টার বলা হয়, তা নিয়েই এখন আলোচনা ভক্তমহলে।

বাংলা সিনেমায় ২৫ বছর পার করেছেন শাকিব খান। তাই অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেয়েছেন নায়ক। এছাড়াও হয়েছেন বছরের সেরা চলচ্চিত্র অভিনেতা। ভক্তরা তো বটেই, নায়কের প্রশংসায় পঞ্চমুখ তার দুই প্রাক্তন স্ত্রী-ও।

যদিও শাকিবের প্রাক্তন দুই স্ত্রী সাধারণ কেউ নন, তারাও দেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় ও আলোচিত মুখ। তাই তো শাকিবকে নিয়ে তাদের প্রশংসার ভাষাটিও কর্পোরেট। শাকিব খানের সাম্প্রতিক এই সম্মাননা নিয়ে প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে শাকিবের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী লিখেছেন, ‘আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে ২৫ বছর ধরে যিনি ২৫ বছর ধরে অবদান রেখেছেন। মেরিল প্রথম আলো পুরস্কার থেকে বিশেষ সম্মাননা পাওয়া অনেক বেশি অভিনন্দন।’

আরও পড়ুনঃ   মা হচ্ছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন

বুবলীর এই পোস্টের ঘণ্টা পাঁচেক পর শাকিবকে প্রশংসা করে ছবি সম্বলিত একটি পোস্ট দিতে দেখা যায়। ছবিতে দেখা যায়, শাকিবের হাতে রজতজয়ন্তী সম্মাননা তুলে দেওয়া হচ্ছে। আর সেই ছবির ক্যাপশনে শাকিবকে উদ্দেশ্য করে অপু লেখেন, ‘অভিনন্দন, মাই কিং- শাকিব খান।’

যদিও নেটিজেনরাও অপুর এই মন্তব্য ঘিরে বেশ মজা নিয়েছেন। একজনের মন্তব্য, ‘শাকিব শুধু আপনার একারই রাজা নয়, তিনি বুবলীরও রাজা।’ আরেকজন লিখেছেন, ‘তিনি কি এখনও আপনার রাজা? সিরিয়াসলি?’

আরও পড়ুনঃ   দ্বিতীয়বার মা হওয়ার আগে অক্ষয়কে যে শর্ত দেন টুইঙ্কেল

প্রসঙ্গত, দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসে গত শুক্রবার। রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল থেকে এদিন তারকাদের পদচারণে জমে ওঠে লালগালিচা। মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন শাকিব খান। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

এদিকে আসছে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। ইতোমধ্যে প্রকাশ হওয়া ছবিটির টিজারে শাকিবের দলবদ্ধ তাণ্ডবে মুগ্ধ দর্শক। ছবিটির পরিচালনা করেছেন রায়হান রাফী। এখনকার সিনেমায় শাকিবকে দুর্দান্ত অ্যাকশন হিরো রূপে দেখা গেলেও পর্দার বাইরে শাকিব খান তার সাফল্যের অনন্য ছাপ দিচ্ছেন- তা বলার বাকি রাখে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

২

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

৩

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

৪

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

৫

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

৬

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

৭

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১০

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১১

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৩

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

১৪

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১৫

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

১৬

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

১৭

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST