৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সনাক, রাজশাহী’র উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি: ‘‘ভূমির অবক্ষয় ও মরুকরণ রোধ এবং খরা সহনশীলতা অর্জনে চাই আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গীকারের কার্যকর বাস্তবায়ন’’ প্রতিপাদ্যে গতকাল বুধবার বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী’র উদ্যোগে ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ’ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে থেকে ৯ম শ্রেণির মাইয়্যাশাউ সুমাইয়া (ইলমা), শাহাদাত হোসেন ও শহিদুল ইসলাম যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন। কুইজ প্রতিযোগিতার বিষয়সমূহ ছিলো- বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ দিবসের পালনের প্রেক্ষাপট, টেকসই উন্নয়ন অভীষ্ট, জলবায়ু ও জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তন ইস্যুতে সরকারি কার্যক্রমসহ অন্যান্য সমসাময়িক বিষয়সমূহ।
কুইজ প্রতিযোগিতা শেষে হেড অব টেকনিক্যাল স্কুল তানিমা হকের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য সফি উদ্দিন আহমদ ও গোলাম সারওয়ার। আলোচনা সভায় বক্তাদের পক্ষ থেকে উত্থাপিত দাবিসমূহ হলো- প্রাকৃতিক সম্পদ যেমন নদী-নালা, খাল-বিল, হাওর, জলাশয়, বনাঞ্চল, পাহাড় ও পরিবেশ সংবেদনশীল এলাকা সঠিকভাবে চিহ্নিত করে তা সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ করা, অবৈধভাবে দখলকৃত বনভূমি ও নদীর জায়গা উদ্ধারে ব্যবস্থা গ্রহণ করা, বনভূমি, জলাভূমি ও কৃষি জমির অবক্ষয় রোধে অপরিকল্পিত নগরায়ন এবং শিল্প কারখানা স্থাপন বন্ধ করা, তাপমাত্রা হ্রাস, খরা ও মরুকরণ প্রতিরোধে সরকারকে জলবায়ু সহনশীল প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব প্রদান করা এবং অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ পানির উত্তোলন বন্ধ করার পাশাপাশি ভূমি ও পানি দূষণ রোধে কৃষি ও মৎস্যচাষে কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ ১০ জনকে পুরস্কার হিসেবে বিভিন্ন ফলজ গাছের (পেয়ারা, আমড়া, কমলা, মালটা ও লেবু) চারা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST