১৩ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়ের পিঁড়িতে বসা হলো না মৌয়ের

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে এসএসসি পাশ করার পর মেধাবী শিক্ষার্থী মাইশা আনজুম মৌ (১৭) কলেজে ভর্তির জন্য অনলাইন আবেদন করেছিলেন। তার সম্মতিতে পরিবার থেকে বিয়ের আলোচনা চলছিল। সাপের দংশনে তার কলেজে ভর্তির স্বপ্নপূরণ ও বিয়ের পিঁড়িতে বসা হলো না। শুক্রবার গভীর রাতে শিবগঞ্জ পৌরসভার তেঘরী মধ্যপাড়ায় বাড়িতে ঘুমন্ত অবস্থায় পায়ে সাপের দংশনে তার মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাইশা আনজুম মৌ শিবগঞ্জ পৌরসভার তেঘরী মধ্যপাড়ার ঢালাই মিস্ত্রি মজনু মিয়ার মেয়ে। মৌ এ বছর স্থানীয় উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। রেজাল্ট হওয়ার পর সে কলেজে ভর্তি হতে অনলাইনে আবেদন করে। তার বাবা-মা বিয়ের প্রস্তুতিও নিচ্ছিলেন। ঠিক এ সময় পরিবারে যেন বজ্রপাত ঘটল। শুক্রবার রাতে খাবার পর মৌ ছোট বোন মোবাশ্বিরা আকতারকে (৮) নিয়ে খাটে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মৌর পায়ে বিষধর সাপ দংশন করে। এতে মৌ অসুস্থ হয়ে পড়ে এবং বাবা-মায়ের ঘরে এসে চিৎকার করতে থাকে। স্বজনরা তাকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবা মজনু মিয়া ও মা নুর নাহার বেগম বলেন, মেয়ে এসএসসি পাশ করার পর কলেজে ভর্তি হতে অনলাইনে আবেদন করেছে। বিয়ের সম্মতি নিয়ে পাত্রপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। কিন্তু তার উচ্চশিক্ষা গ্রহণের আশা পূরণ হলো না। বিয়ের পিঁড়িতেও বসা হলো না। রাতে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকালে পাশের গ্রামে এক ওঁঝা এসে ঘরে অনেক খোঁজাখুঁজি করলেও সাপটির সন্ধান পাননি।
শনিবার সকালে শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ জানান, কলেজ ভর্তিচ্ছু মেয়েটির সাপের কামড়ে মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST