২২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রুয়েটে শোক পালন

অনলাইন ডেস্ক : ঢাকার উত্তরার অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

এদিকে এই ঘটনায় রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ জুলাই) রুয়েটে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় নিহতদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি আহতের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুনঃ   বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নরেন্দ্র মোদির শোক

এক শোক বার্তায় উপাচার্য বলেন, ‘অনাকাঙ্খিত এই দুর্ঘটনায় পাইলট সহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারী হতাহতের ঘটনায় যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। পুরো জাতি এ দূর্ঘটনায় ভীষণ মর্মাহত। রুয়েট পরিবারের পক্ষে আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

আরও পড়ুনঃ   রাজশাহী বোর্ডে ৩৫ কলেজে পাশ করেনি কেউ

শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপাচার্য আরও বলেন, ‘এই শোকের সময় আমরা রুয়েট পরিবার মাইলস্টোন স্কুল সহ সংশ্লিষ্ট সকলের পাশে আছি। মহান সৃষ্টিকর্তা যেন এই ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি থেকে আমাদের রক্ষা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারনের তৌফিক দান করেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

১

এইচএসসিতে ২২ বছরে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি আইসিটিতে বিপর্যয়

২

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

৩

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৫

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

৬

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

৭

রাজশাহী বোর্ডে ৩৯ কলেজের কেউ পাস করেননি

৮

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

১০

‘আওয়ামীলীগ কেবল দুইভাগ হইছে’, ‘পলাতক লীগ’ ‘আরেকভাগ ননপলাতক লীগ’ : এমপি বাবুল

১১

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১২

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

১৩

আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

১৪

চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৫

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৭

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

১৮

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

১৯

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST