২৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা জাকির হোসেন হত্যা : ১৪ বছর পর পলকসহ ১২২ জনের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি : রাজশাহীতে ২০১০ সালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জনসভায় যাওয়ার পথে নাটোরের সিংড়ায় হামলা করে আড়াইশ গাড়ি ভাঙচুর ও বিএনপি নেতা জাকির হোসেন হত্যাকাণ্ডের ঘটনার ১৪ বছর পর সিংড়ার সাবেক এমপি জুনাইদ আহমেদ পলকসহ তার ১২২ জন অনুসারীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে নিহতের স্ত্রী রাজিয়া সুলতানা বাদী হয়ে সিংড়া আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

বাদী মামলায় বলেন, ২০১০ সালের ৫ মে সকালে রাজশাহীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জনসভায় যাওয়ার জন্য বগুড়া জেলার নেতাকর্মীরা প্রায় দেড় হাজার ছোট বড় গাড়ির বহর নিয়ে রওনা করেন। বেলা সাড়ে ১১টার দিকে গাড়ি বহরটি নাটোরের সিংড়া বাস টার্মিনালের নিকট পৌঁছলে মামলার এক নম্বর অভিযুক্ত সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে তার ঘনিষ্ট সহচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, সাধারণ সম্পাদক সাবেক মেয়র জান্নাতুল ফেরদৌস, শ্যালক লুৎফুল হাবিব রুবেল, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, সাজ্জাদ হোসেন, তৎকালীন যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম ভোলা, পলকের ব্যক্তিগত সহকারী রুহুল আমিন হুজুর, ডালিম আহমেদ ডনসহ অভিযুক্তরা পিস্তল, রাইফেল, রিভলবারসহ আগ্নোয়াস্ত্র ছাড়াও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা করে।

আরও পড়ুনঃ   পবা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হামলায় বাদীর স্বামী বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাদরাসা শিক্ষক জাকির হোসেনসহ শতাধিক নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করে। জাকির হোসেনকে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাদী রাজিয়া সুলতানা বলেন, ঘটনার পর এ বিষয়ে সিংড়া থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে আসামিদের চাপে পুলিশ মামলা গ্রহণ করেনি। এখন আমি আদালতে মামলা দায়ের করেছি।

নাটোরের কোর্ট পুলিশ পরিদর্শক মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, সিংড়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন আলী মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST