৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিএনপি’র মনোনয়ন পেলেন আবু সাইদ চাঁদ, কর্মীদের মধ্যে উচ্ছ্বাস

মোহাঃ আসলাম আলী, বাঘা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রার্থী তালিকায় রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহবায়ক ও চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ চাঁদ।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এবার আবু সাইদ চাঁদকে প্রার্থী ঘোষণা করেছেন। রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা, কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং জনগণের আস্থা তাঁকে প্রার্থিতায় এগিয়ে রেখেছে।

আরও পড়ুনঃ   তারেক রহমানের জন্মদিন অনুষ্ঠান না করতে নেতা-কর্মীদের নির্দেশনা

মনোনয়ন ঘোষণার পর চারঘাট-বাঘা উপজেলায় বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও সমর্থনের বার্তায় ভরে উঠেছে ফেসবুকের দেয়াল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে রাজশাহী-৬ আসনে বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ ও জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করছেন ভোটাররা।

আরও পড়ুনঃ   তানোরে কলমায় বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থীর পক্ষে উঠান বৈঠক

উল্লেখ-২০১৮ সালের জাতীয় নির্বাচনে আবু সাইদ চাঁদ বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পয়েছিলেন। চারঘাট ও বাঘা উপজেলার সাধারণ মানুষ ধারণা করছে এবার আওয়ামী লীগ নেতৃত্বের অনুপস্থিতিতে মাঠের রাজনীতির চিত্র একেবারেই ভিন্ন রূপ দেখা দিতে পারে এবং আবু সাইদ চাঁদ ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হবে বলে আশা করা নেতা ও কর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST