৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাসের ধাক্কায় ভ্যানচালক ছিটকে ট্রাকের তলে, চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

শাজাহান পাঠান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: বাসের ধাক্কায় রিক্স্রাভ্যান থেকে ছিটকে ট্রাকের তলে পড়ে যায় ভ্যানচালক এবং চাকায় পিষ্ট হয়ে মারা যায় সে। নাটোরের বড়াইগ্রামে এভাবেই মর্মান্তিক মৃত্যু হয় সামাদ আলী মন্ডল (৪০) নামে এক ভ্যানচালকের। মঙ্গলবার রাত ৯টার দিকে বনপাড়া—নাটোর মহাসড়কের উপজেলার বনপাড়া কালিকাপুর কারিগরি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক সামাদ উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর বুজুর আলী পাড়ার হোসেন আলী মন্ডলের ছেলে। নিহতের স্বজনদের অভিযোগ, বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাস ও ট্রাকটি সনাক্ত করতে পারলেও রহস্যজনক কারণে এজাহারে অজ্ঞাত হিসেবে উল্লেখ করেছে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, যাত্রী নামিয়ে নিজ বাড়ির দিকে ফেরার পথে বাসের ধাক্কার পর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় ভ্যানচালক সামাদ। ঘাতক ট্রাক ও বাসটিকে সনাক্ত করার চেষ্টা চলছে। এজাহারে আপাতত অজ্ঞাত লেখা হয়েছে। পরবর্তীতে সনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST