১৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাড়িতে ঢুকে ছুরিকাঘাত সাইফকে, যা বললেন কারিনা

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা চালিয়েছেন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীকারী। বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতেই হামলার শিকার হন অভিনেতা।

এই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন সাইফ আলি খান। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।

ঘটনার প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশ জানিয়েছে, গভীর রাতে বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢুকে পড়ার পরে তার সঙ্গে হাতাহাতিতে জড়ান সাইফ। সেই সময় অভিনেতাকে ছুরি দিয়ে কোপানো হয়।

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, ‘একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তারপর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। যেখানে জখন হন সাইফ। বর্তমানে তার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ   শিল্পীদের বেঁচে থাকাটা কষ্ট হয়ে যাবে : নুসরাত ফারিয়া

মুম্বইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে থাকেন সাইফ। এই আবাসনেই অভিনেতার সঙ্গে থাকেন তার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী কারিনা কাপূর। সাইফদের সঙ্গে থাকেন তার দুই শিশুসন্তান, আট বছরের তৈমুর এবং চার বছরের জেহ।

তবে হামলার সময় করিনা বাড়িতে ছিলেন কি না, তা স্পষ্ট নয়। কারণ এই ঘটনার কিছুক্ষণ আগেই বোন কারিশ্মা কাপূর এবং দুই বন্ধু সোনম কাপূর, রিয়া কাপূরের সঙ্গে ‘পার্টি’ করার ছবি দিয়েছিলেন কারিনা।

এদিকে এই ঘটনার পর কারিনা কাপুরের টিমের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অভিনেত্রী ও তার দুই সন্তান সুরক্ষিত রয়েছেন। এই ঘটনায় তাদের কোনো ক্ষতি হয়নি।

কারিনার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সাইফ তার হাতে ব্যাথা পেয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন ও চিকিৎসা চলছে। আমাদের পরিবার নিরাপদে রয়েছে। সংবাদমাধ্যম ও ভক্তদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা ধৈর্য ধরুন। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। সাইফের প্রতি আপনাদের উদ্বেগ, ভালোবাসার জন্য ধন্যবাদ।’

আরও পড়ুনঃ   স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কেন দেখা করলেন শাকিবের নতুন সিনেমার প্রযোজক

লীলাবতী হাসপাতালের চিকিৎসক ডাক্তার নীরজ উত্তমানি জানান, ভোর সাড়ে ৩টা নাগাদ সাইফকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অভিনেতার শরীরে ৬টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর।

সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবারই অভিনেতার অস্ত্রোপচার করা হচ্ছে। তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। অস্ত্রোপচারের পরই বলা যাবে ক্ষত কতটা গভীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST