৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় পদ্মায় মাছ শিকারে গিয়ে নিখোঁজের ৬ ঘন্টা পর জেলের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় পদ্মানদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর এক জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। নিখোঁজের পর উদ্ধার হওয়া ব্যক্তি উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গাবতলীপাড়া গ্রামের আলিম উদ্দীনের ছেলে আমিনুল ইসলাম (৫০)।

শনিবার ৪ অক্টোবর বিকেল সাড়ে ৩ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১১টার দিকে আমিনুল ইসলাম পাঁচজনকে সঙ্গে নিয়ে নদী সাঁতরে অপর পাড়ে গিয়ে হাত দিয়ে মাছ ধরতে যান। এ সময় তার চাচাতো ভাই সহিদুল ইসলাম নদীর স্রোতে ভেসে গেলে অন্যরা মিলে তাকে উদ্ধার করেন। পরে বাড়ি ফেরার পথে আলাইপুর ঘাটের কাছে প্রায় ১৫ থেকে ২০ ফুট দূরে নদীতে ডুবে যান আমিনুল।

আরও পড়ুনঃ   হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

স্থানীয়রা নৌকা ও জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চার ঘণ্টা অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

রাজশাহী ডুবুরি দলের টিম লিডার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তিন সদস্যের দল উদ্ধারকাজ পরিচালনা করেন। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

চারঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাকুড়িয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মুনসুর আলী জানান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধারকাজে সর্বাত্মক সহযোগিতা করেছে। হঠাৎ এ ঘটনায় আমিনুলের পরিবার সহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST