২৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয় উদ্বোধন ও প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থা’র নতুন কার্যালয় উদ্বোধন, নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি সভা এবং সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় বাঘা উপজেলা কমিটির আয়োজনে এই অনুষ্ঠানটি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা বাঘা উপজেলা কমিটির সভাপতি সাজ্জাদ মাহমুদ সুইট, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তন্ময় দেবনাথ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি মোঃ নূরে ইসলাম মিলন।
তিনি বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেন ছিলেন সাংবাদিক সমাজের নির্ভীক কণ্ঠস্বর। তাঁর দেখানো পথে এগিয়ে গেলে সংগঠন আরও শক্তিশালী হবে। সাংবাদিকদের কল্যাণে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

আরও পড়ুনঃ   বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু এবং দপ্তর সম্পাদক মোঃ সুরুজ আলী।
তারা বলেন, “সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও পেশাগত মর্যাদা রক্ষায় জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় কাজ করে যাচ্ছে। নবগঠিত বাঘা কমিটি সেই দায়িত্ব সততার সঙ্গে পালন করবে বলে আমরা বিশ্বাস করি।”

আরও পড়ুনঃ   Tweedy Patterns

অনুষ্ঠানে নবগঠিত উপজেলা কমিটির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান খান রিপন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক নুরুজ্জামান নাইম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তসিকুল ইসলাম এবং সদস্য রাতুল সরকারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ হজরত আলী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST