২৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বাউবির এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের স্টাডি সেন্টার খোলার জন্য কলেজ পরিদর্শন

আরিফুল ইসলাম, রাজশাহী: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ওপেন স্কুল পরিচালিত এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের স্টাডি সেন্টার খোলার লক্ষ্যে উপযোগিতা যাচাই কল্পে আজ মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ পরিদর্শন করেন বাউবি’র এসএসএস বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ আবু তালেব এবং ওপেন স্কুলের অধ্যাপক (ব্যবস্থাপনা) ড. মোঃ মোতাহারুল ইসলাম।

আরও পড়ুনঃ   জুলাই স্মৃতি জাদুঘরের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

পরিদর্শনকালে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক ও এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার উম্মে সালমা নাজিফা এবং চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম-আঞ্চলিক পরিচালক মোঃ গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।

এ সময় শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ শরিফুল আলম কলেজের সার্বিক কার্যক্রম, একাডেমিক পরিবেশ ও অবকাঠামোগত সুবিধাসমূহ পরিদর্শন টিমের সামনে তুলে ধরেন এবং তাঁদের সহযোগিতা প্রদান করেন।

আরও পড়ুনঃ   জুলাই হত্যাকাণ্ডে জড়িত পলাতকদের ফিরিয়ে আনা হবে: অ্যাটর্নি জেনারেল

বাউবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এই উদ্যোগের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং কর্মজীবী শিক্ষার্থীরা সহজে এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

২

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৩

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

৪

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

৫

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

৬

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

৭

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

৮

কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান

৯

রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল

১০

বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

১১

বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

১২

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

১৪

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৫

নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৬

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

১৭

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST