৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় চার নারী পেল সন্মাননা

অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠানে চার নারীদের হাতে রোকেয়া পদক ও সনদ তুলে দেওয়া হয়।

মোহাঃ আসলাম আলী, বাঘা: ‘আমরা সমাজেরই অর্ধাঙ্গ। আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কি রূপে?’ নারী পুরুষের সমতা ও সমঅধিকারের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার এই তাগিদ দিয়ে নারীর জন্য লড়েছেন মহীয়সী বেগম রোকেয়া। নারীকে সমাজে প্রতিষ্ঠিত করতে তাঁর উপলব্ধি, দর্শন ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্ষণজন্মা মহীয়সী এই নারীর জন্ম ও মৃত্যুদিন ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও দিবসটি পালন করা হয়।

মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বাঘা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠানে চার নারীদের হাতে রোকেয়া পদক ও সনদ তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

বেগম রোকেয়া পদক’২০২৫ প্রাপ্তরা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারি নারী-উপজেলার মুর্শিদপুর গ্রামের রানু আখতারী , শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারি নারী- জোতরাঘব গ্রামের ববিতা বেগম , নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী- নওটিকা গ্রামের শারমিন আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদার রেখেছেন এমন নারী- মুর্শিদপুর গ্রামের আরিফা জেসমিন। সুত্রে জানা যায়,সফল জননী ক্যাটাগরিতে উপযুক্ত নারী পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   আপনি একটা চিটার টাইপের মানুষ, আ. লীগ নেতাকে নিক্সন চৌধুরী

সভাপতির বক্তব্যকালে উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সেই স্বপ্নের কথাই তিনি লিখে গেছেন তাঁর গল্প-উপন্যাস-প্রবন্ধগুলোতে। নারীশিক্ষার প্রসারে কাজ করে গেছেন আমৃত্যু। নারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, তাঁদের ক্ষমতায়ন, ভোটাধিকারের জন্য লড়াইটা এই বাংলায় রোকেয়াই শুরু করেছিলেন। তার মতোই প্রতিবন্ধকতা উপেক্ষা করে সাধনা ও শ্রম দিয়ে নিজেদের এগিয়ে যেতে হবে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, নারীমুক্তি ও মানবাধিকার নিয়ে ব্যাপক সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে নারীসমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

আরও পড়ুনঃ   রাবির বাজেট ৫১৯ কোটি টাকা, গবেষণায় ২.৭৩ শতাংশ

উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার। এছাড়াও নিজের সাফল্যের কথা তুলে ধরে বক্তব্য রাখেন-মৎস্য কর্মকর্তা তহুরা হক,কাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, মিখ্ষার্থী নাফিসা নেওয়াজ। পুরস্কার জয়ে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন জয়ীতারা। এর আগে কুরআন তেলায়াত করেন হাফেজ মাওলানা আবুল কালাম ও গীতা পাঠ করেন পরিমল চন্দ্র।

উল্লেখ্য,রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে রোকেয়ার জন্ম। ১৯৩২ সালের একই দিনে তিনি কলকাতায় মারা যান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST