২৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে নারী সহ নিহত ২ আহত ৩

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী সহ ২ জন নিহত ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশু সহ আরো ৩ জন আহত হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে ভবানীগঞ্জ-তাহেরপুর রাস্তার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামায় এই মর্মান্তিক দূর্ঘটনার ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেঁউখালী গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী খৈয়ম বেগম (৩৫) এবং একই গ্রামের মৃত সোবহানের ছেলের শহিদুল ইসলাম (৫০)। এছাড়াও আহতরা হলেন চেঁউখালী গ্রামের ভ্যান চালক আক্কাস আলী (৫০),নিহত খৈয়ম বেগমের ছোট ছেলে ফখরুল ইসলাম (৫) এবং একই ইউনিয়নের সমষপাড়া গ্রামের মৃত করিম এর স্ত্রী পিয়ারি বেগম (৬০)।

আরও পড়ুনঃ   ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

নিহতদের পরিবার সুত্রে জানা গেছে, নিহত খৈয়ম বেগম তাঁর পিতার বাড়ি পুঠিয়া উপজেলার পঁচামাড়িয়া থেকে দুই ছেলেকে নিয়ে ভ্যানে চড়ে স্বামীর বাড়ি চেঁউখালীতে ফিরছিলেন। আরেক নিহত শহিদুল ইসলাম তাহেরপুর ব্রীজ থেকে একই ভ্যানে চরে নিজ গ্রামে ফিরছিলেন।

দূর্ঘটনায় আহত পিয়ারি বেগম জানান,তাহেরপুর থেকে রামরামা আসার সময় তিব্র বৃষ্টি হচ্ছিল।রামরামা সাবেক চেয়ারম্যান জব্বার সরকারের বাড়ির নিকটে আসার পর সামনে থেকে আসা একটি ট্রাক ভ্যানে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই খৈয়ম বেগম ও হাসপাতালে নেওয়ার পথে শহিদুল ইসলাম মৃত্যু বরণ করেন।ভ্যান চালক সহ মোট ৬ জন যাত্রী ছিলেন।

আরও পড়ুনঃ   বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার বলেন,ঘটনা জানার পর আমি নিহতদের বাড়িতে যায় এবং শোকহত পরিবারের সদস্যদের সাথে দেখা করি।

তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাইল রানা ২ জন নিহতের খবর নিশ্চিত করে বলেন আহতদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা প্রদান করা হচ্ছে। সেই সাথে ঘাতক ট্রাকের পরিচয় সনাক্ত করণে কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST