১০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, শিশুদের মাঝে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
শনিবার (১০মে) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মসূচী পালন করা হয়। এসময় ভবানীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার মুঞ্জুরুল ইসলাম। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুস সোবহান, গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, খাঁপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্রা রানী মন্ডল, দেউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল আলম, বুজরুক কৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, মামুনুর রশীদ মামুন প্রমূখ।

আরও পড়ুনঃ   নিজ এলাকার উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, রঞ্জন কুমার সূত্রধর, ভবানীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এলিশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST