৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত ১ম টি-টোয়েন্টি : একগুচ্ছ নিষেধাজ্ঞা প্রশাসনের

অনলাইন ডেস্ক : টেস্ট সিরিজ শেষে এবার সাদা বলের লড়াইয়ে ফিরছে বাংলাদেশ ও ভারত। আগামী ৬ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে গোয়ালিয়রে, যেখানে প্রায় ১৪ বছর পর গড়াবে আন্তর্জাতিক ক্রিকেট। তবে ম্যাচের দিন ‘গোয়ালিয়র বনধ’ তথা কঠোর কর্মসূচির ডাক দিয়েছে হিন্দু মহাসভা।

বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর হিন্দু ধর্মাবলম্বী মানুষ ও তাদের বাড়ি-ঘরে হামলার প্রতিবাদ জানিয়ে আসছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। যার জেরে বাংলাদেশের ভারত সফরের বেশ কয়েকটি ম্যাচে হামলার হুমকি দেওয়া হয়েছিল। তাদের প্রতিবাদের মুখে নিশ্চিদ্র নিরাপত্তা দিচ্ছে মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা এবং গোয়ালিয়রের প্রশাসন।

আরও পড়ুনঃ   বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদনের নবনির্মিত ৩ তলা ভবনের শুভ উদ্বোধন

রোববারের ম্যাচের আগে হঠাৎ বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ম্যাচটিকে ঘিরে গোয়ালিয়রের নিরাপত্তা নিশ্চিতে মানুষের চলাচল ও কর্মকাণ্ড সীমিত করার কথা জানিয়েছেন গোয়ালিয়রের কালেক্টর ও জেলা ম্যাজিস্ট্রেট রুচিকা চৌহান।

সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল তার বরাতে জানিয়েছে, ভারতের সিভিল ডিফেন্স কোড ১৬৩ ধারার অধীনে (কর্মকাণ্ড) সংরক্ষিত আদেশ জারি করা হয়েছে। যা সক্রিয় থাকবে ৭ অক্টোবর (ম্যাচের পরদিন) পর্যন্ত।

ধর্মীয় ভাবাবেগ কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন অনেকে। সেই কারণেই কোনো প্রকার প্রতিবাদ করা যাবে না। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় হিংসাত্মক কোনো কিছু ছড়ানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কেউ যদি এই নিষেধাজ্ঞা না মানেন, তা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হবে : অর্থ উপদেষ্টা

এর আগে স্টেডিয়ামের আশপাশের এলাকা থেকে কমপক্ষে ১৯ বিক্ষোভকারীকে আটকের খবর জানিয়েছিল স্থানীয় পুলিশ। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খেলার দিন যারা স্টেডিয়ামে যাবেন, তারা ব্যানার, পোস্টার, পতাকা, কাটআউটে আপত্তিজনক কোনো কিছু লিখে আনতে পারবেন না। সব মিলিয়ে কড়া নিরাপত্তায় ম্যাচটি আয়োজিত হতে যাচ্ছে বলেই আভাস পাওয়া যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST