স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপাড়া থানার সাংগঠনিক সেক্রেটারী শরীফ আল মাহমুদ ফারুকী ও রাজশাহী ফয়সল গার্মেন্টস এর স্বত্বাধিকারী আরিফ আল মাসুদ ফারুকী’র শ্রদ্ধেয়া মা আখতারুন নেসা’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর শুরা সদস্য ও রাজপাড়া থানার আমীর অধ্যাপক মোঃ নুরুল ইসলাম মনি ও থানা সেক্রেটারি মোঃ মাহবুবুর রহমান।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমাকে ক্ষমা করে জন্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।
শনিবার বিকাল ৫:১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে মহিষবাথান এলাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) মৃত্যুর সময় তিনি ৩-ছেলে ও ৪-মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ ৫ অক্টোবর সকাল ৯ টায় নগরীর মহিষবাথান গোরস্থানে অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST