৩১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বর্ষবরণে প্রস্তুত ‘দ্য ব্যাটারি আটলান্টা’

অনলাইন ডেস্ক : নতুন বছর ২০২৬-কে রাজকীয় অভ্যর্থনা জানাতে প্রস্তুত জর্জিয়ার জনপ্রিয় বিনোদন কেন্দ্র ‘দ্য ব্যাটারি আটলান্টা’। শেষ মুহূর্তের আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম পরীক্ষা আর আতশবাজির প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। বছরের অন্যতম বড় এই আয়োজন ঘিরে সাজসাজ রব পুরো এলাকায়।

ব্রাভেস ডেভেলপমেন্ট কোম্পানির প্রতিনিধি লরেন অ্যাবারনেথি জানান, বুধবার রাত থেকেই হাজারো মানুষের পদচারণায় মুখরিত হবে এই প্রাঙ্গণ। তিনি বলেন, ‘আমরা লাইভ মিউজিক, লাইটিং এবং সাউন্ডের কাজ শেষ করছি। আতশবাজি লোড করা হচ্ছে। এক কথায়, একটি জমকালো নিউ ইয়ার পার্টির জন্য যা যা প্রয়োজন, তার সবটুকুই থাকছে এখানে।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ জনসহ গ্রেপ্তার ১৮

শিশুদের জন্য ‘আর্লি ইনিংস’ পরিবার নিয়ে আসা দর্শকদের জন্য থাকছে বিশেষ আয়োজন। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ‘আর্লি ইনিংস’। যেখানে শিশুদের জন্য থাকবে নাচ, গান ও বিনোদনমূলক নানা কার্যক্রম। যারা মাঝরাত পর্যন্ত জেগে থাকতে পারবে না, তাদের জন্য রাত ৮টাতেই আয়োজন করা হয়েছে একটি স্পেশাল কাউন্টডাউন। শিশুদের জন্য এই পর্বে থাকবে রঙিন স্ট্রিমার এবং ইনফ্ল্যাটেবল বেসবলের মতো চমক।

ভোজনরসিকদের জন্য বিশেষ মেনু রাত বাড়ার সাথে সাথে ব্যাটারির রেস্টুরেন্টেরগুলোতে বাড়বে ভোজনরসিকদের ভিড়। বিখ্যাত রেস্টুরেন্টে ‘সি. এলেটস’-এর জেনারেল ম্যানেজার মাইক টেলর জানান, এই বিশেষ রাতের জন্য তারা তৈরি করেছেন বিশেষ মেনু।

আরও পড়ুনঃ   পরীমণির জীবনে মেয়ে সন্তানও এসেছে নাম সাফিরা

মধ্যরাতের মূল আকর্ষণ রাত ৯টা থেকে শুরু হবে বড়দের মূল উদযাপন। লাইভ মিউজিক আর কনসার্টের তালে মেতে উঠবে পুরো চত্বর। ঘড়ির কাঁটা রাত ১২টা ছোঁয়া মাত্রই শুরু হবে চূড়ান্ত কাউন্টডাউন, আর তার পরেই আটলান্টার আকাশ আলোকিত হবে চোখ ধাঁধানো আতশবাজির ঝলকানিতে।

দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ বিশেষ পার্কিং সুবিধা রেখেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে শুরু করে ইংরেজি নববর্ষের দিন দুপুর ১২টা পর্যন্ত রেড, গ্রিন, পার্পল, সিলভার, ডেল্টা এবং ট্রুইস্ট পার্কিং ডেকগুলোতে বিনামূল্যে গাড়ি রাখা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST