৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াল নদে গোসলে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে বড়াল নদের পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা দেড়টার দিকে বড়ালের নদের উৎসমুখের পাশে বন্ধুরা মিলে গোসল করতে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া দুই বন্ধুর মধ্যে রিহান ইসলাম (১৭) উপজেলার থানাপাড়া গ্রামের ইসরাফিল ইসলামের ছেলে এবং মাহিদ হোসেন (১৭) একই এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে। দুজনেই এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন এবং এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রিহান ও মাহিদ দিনের বেশিরভাগ সময়ই একসাথে থাকতেন। দুজনের বন্ধুত্ব দেখে অনেকেই মানিকজোড় বলে ডাকতেন। প্রতিদিনের মত সোমবারও তারা কয়েকজন বন্ধু গোসলের আগে নদীর পাড়ে ফুটবল খেলে বড়াল নদে গোসল করতে নেমেছিল। বড়াল নদ এখন পানি শুকিয়ে হাঁটু পানিতে পরিনত হলেও কিছু জায়গায় পানির গভীরতা অনেক বেশি।

আরও পড়ুনঃ   অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব: ড. কামাল

দুজনের মধ্যে মাহিদ সাঁতার জানলেও রিহান জানতো না। বড়ালের এক পাশ থেকে আরেক পাশে যাবার সময় রিহান ডুবে যাবার উপক্রম হলে মাহিদ উদ্ধার করতে গেলে সেও ডুবে যায়। সাথে থাকা অন্য বন্ধুরা আসতে আসতে তারা তলিয়ে যায়। পরে স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করে। আড়াইঘন্টা পর স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রচেষ্টায় দুজনকে উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   পিসিবির এশিয়া কাপ বয়কটের হুমকি নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য সাবেক সভাপতির

সরেজমিন গেলে বড়াল নদের পাড় জুড়ে স্থানীয়দের আহাজারি ও দোয়া করতে দেখা গেছে। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দেরিতে আসায় স্থানীয়দের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। দীর্ঘ প্রচেষ্টার পর মৃত্যুর খবর শুনে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আমরা খবরে পেয়ে নির্দিষ্ট সময় ঘটনাস্থলে গিয়েছি। কিন্তু জেলা স্টেশন থেকে ডুবুরি দল আসতে কিছুটা সময় লাগায় উদ্ধার কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে। দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST