৫ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামের খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত

নাটোরের বড়াইগ্রামের খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ইস্টার সানডে।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের ৬টি খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে। রবিবার জেলার সবচাইতে বড় খ্রিস্টান ধর্মপল্লী বনপাড়া লুর্দের রানী মা মারীয়া ক্যাথলিক চার্চে সকাল ৭টায় ও সকাল ৯টায় পৃথক দুইটি প্রধান খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। এই খ্রিস্টযাগ পরিচালনা করেন প্রধান পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা, সহকারী পাল পুরোহিত ফাদার ডক্টর শংকর ডমিনিক গমেজ, ফাদার নিখিল এন্ড্রু গমেজ ও ফাদার আলবার্ট বকুল ক্রুশ। এছাড়া উপজেলার বোর্ণী, মানগাছা, গোপালপুর, ভবানীপুর, কুমুল্লু ক্যাথলিক চার্চে প্রধান খিস্টযাগ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

খ্রিস্টান ধর্মের বিশ্বাস মতে, যীশু খ্রিস্ট ৪০ দিন যাতনা ভোগ করার পর ক্রুশবিদ্ধ অবস্থায় তাঁর জীবন ত্যাগ করেন এবং এর তৃতীয় দিবস রবিবারে তিনি পুনরুত্থিত হন। আর এই ৪০ দিন খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীরা উপবাস (রোজা) পালন করেন এবং পুনরুত্থানের দিন উৎসবের মধ্য দিয়ে খ্রিস্ট অনুসারীরা ইস্টার সানডে পালন করেন। খ্রিস্টযাগ শেষে খ্রিস্টীয় বিশ্বাসীরা নিজ নিজ এলাকায় সামাজিক বৈঠকে অংশ নেয় এবং আত্মীয়-স্বজনদের বাড়িতে আনন্দ ও খাবার আয়োজনে মিলিত হয়।

আরও পড়ুনঃ   যশোর রামকৃষ্ণ আশ্রমে দুর্গামন্দির পরিদর্শন করলেন স্বরাষ্ট্র সচিব

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST