৩১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ফেনী থেকে নিখোঁজ মা-ছেলে পুঠিয়ায় উদ্ধার; যুবক আটক

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় বিশেষ অভিযানে নিখোঁজ হওয়া এক নারী ও ১১ বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (৩০ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে র‌্যাব-৫, একটি টিম পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেটের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে রাজিব আলী (৩০) নামের এক যুবককে আটক করা হয়।

র‌্যাব জানায়, নিখোঁজের বিষয়ে শাহানা আক্তারের ভাই মো. বেলায়েত হোসেন ২৭ জুলাই ফেনী মডেল থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২০৮৭) করেছিলন। সেই সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে র‌্যাব-৫, রাজশাহীর এসআই (নিঃ) মোঃ শাকিল আহম্মেদের নেতৃত্বে একটি টিম পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেটের সামনে অভিযান পরিচালনা করে নিখোঁজ মা ও শিশুকে উদ্ধার করে।

আরও পড়ুনঃ   ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বৃদ্ধ নিহত, আহত ৮

উদ্ধারকৃতরা হলেন:- মোছাঃ শাহানা আক্তার আসমা (২৭), মোঃ সাইফুদ্দিন (১১) সালাউদ্দিনের (মালয়েশিয়া প্রবাসী) ছেলে। তাদের বাড়ি ফেনী জেলার সোনাগাজী থানার মধ্য সুলাখালী গ্রামে। একই সময় ঘটনাস্থল থেকে মোঃ রাজিব আলী (৩০), পিতা মোঃ হাসেন আলী, সাং পূর্ব ধোপাপাড়া, থানা পুঠিয়া, জেলা রাজশাহী—কে হেফাজতে নেয় র‌্যাব। র‌্যাব উদ্ধারকৃত মা-ছেলে ও সন্দেহভাজন যুবককে পুঠিয়া থানায় হস্তান্তর করেছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৪

পুঠিয়া থানা অফিসার ইনচার্জ কবির হোসেন জানায়, জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজিব আলী ও শাহানা আক্তারের মধ্যে পরকীয়া সম্পর্ক রয়েছে এবং সন্তানসহ পালিয়ে আসার পেছনেও সেই সম্পর্কের প্রভাব রয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেক হাসপাতালে ছাত্রলীগের দুই সাবেক নেতাকে নিয়ে উত্তেজনা, মারধরের পর পুলিশি হেফাজতে

১

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার, ধ্বংস

২

রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার,আগ্নেয়াস্ত্র উদ্ধার

৩

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে আবারো ফগার স্প্রে কার্যক্রম শুরু

৪

রাজশাহীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

৫

পুঠিয়া-দুর্গাপুরের মানুষের পাশে মানবিক ভূমিকা রাখছেন ব্যারিস্টার রাজন

৬

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 

৭

নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

৮

নওগাঁ রাণীনগরে দস্যুতা মামলার প্রধান আসামীসহ আটক ২

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১১

ঔষধ সরবরাহ বন্ধের প্রতিকার চেয়ে বিভাগীয় কমিশনারে সহোযোগিতা চাইলেন ফারিয়া নেতৃবৃন্দ

১২

তানোরে ইউএনও নাঈমা খানের নেতৃত্বে সারের বাজারে অভিযান, ৬৩ হাজার টাকা জরিমানা

১৩

নগরীর ১৫০ কিশোরী পেল স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী

১৪

রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার,আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৫

নেত্রকোনায় ট্রেনে আগুন

১৬

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

১৭

২০২৭ সালে হজচুক্তি স্বাক্ষরিত, হজযাত্রীর কোটা ৮৩,৫০০ জন

১৮

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

১৯

বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উদযাপন উপলক্ষ্যে আহবায়ক কমিটি গঠন

২০

Design & Developed by: BD IT HOST