১৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন রাতুল প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেলেন রেহান আসিফ আসাদ (রাতুল)।

স্টাফ রিপোর্টার : রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনের মানুষের জন্য সুখবর নিয়ে এসেছেন তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব রেহান আসিফ আসাদ (রাতুল)। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জঁষবং ড়ভ ইঁংরহবংং, ১৯৯৬-এর জঁষব ৩(ই) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে রেহান আসিফ আসাদকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তালিকার পঞ্চম ক্রমিকে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুনঃ   প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রেহান আসিফ আসাদ একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা প্রয়াত ড. এম আসাদুজ্জামান আসাদ ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। এছাড়াও তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাকমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক এবং মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের ভ্রাতুষ্পুত্র।

তার নিয়োগের খবর ছড়িয়ে পড়লে তানোর ও গোদাগাড়ীর মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। স্থানীয়দের প্রত্যাশা, তার এ দায়িত্ব পালনের মাধ্যমে দীর্ঘদিনের অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও অনেকেই তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ   বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এদিকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় তানোর ও গোদাগাড়ীর মানুষ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, রেহান আসিফ আসাদের উদ্যোগে কৃষি, শিক্ষা ও অবকাঠামো খাতে অঞ্চলের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

একই সঙ্গে তারা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে পূর্ণমন্ত্রীর মর্যাদাসম্পন্ন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

২

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

৩

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৪

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৫

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৬

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৭

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৮

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৯

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১১

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৩

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৪

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৫

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৬

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৮

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

২০

Design & Developed by: BD IT HOST