৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় একজন আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্দেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, সোনারগাঁ থানার পার্শ্ববর্তী কুমিল্লার মেঘনা থানার নলচর গ্রামের একটি হত্যা চেষ্টার মামলার এজাহারভুক্ত আসামি মহসিন এবং যুবলীগ নেতা টিটুকে গ্রেপ্তার করতে মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সোনারগাঁ থানাকে অবহিত করে বৈদ্দেরবাজার এলাকায় অভিযান চালান।

আরও পড়ুনঃ   বাঘা থানায় আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

অভিযানে মহসিনকে গ্রেপ্তার করা হলে স্থানীয় সাতভাইয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেন, উজ্জ্বল, ইকবাল, বাবুল, লিটন দাসসহ প্রায় ৩০-৪০ জন একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। একই সময়ে খাজা মিয়া নামে এক বিকাশ এজেন্টের দোকানে ভাঙচুর ও অর্থ লুটপাট করে তারা।

পরবর্তীতে সোনারগাঁ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে। তবে আসামির হাতকড়া উদ্ধার করা গেলেও তাকে পুনরায় গ্রেপ্তার করতে ব্যর্থ হয় পুলিশ।

আরও পড়ুনঃ   নিখোঁজের তিনদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

সোনারগাঁ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাসেদুল হাসান খান বলেন, খবর পেয়ে আমাদের থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেঘনা থানা পুলিশ কোনো লিখিত অভিযোগ দায়ের করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে কুমিল্লার হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, বিষয়টি আমি শুনেছি। গ্রেপ্তারকৃত ব্যক্তি মামলার সঙ্গে জড়িত নয় এ দাবি করে গ্রামবাসী তাকে ছিনিয়ে নেয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST