২৩ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় হোটেল-রেস্টুরেন্টে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার,পুঠিয়া (রাজশাহী) : পুঠিয়া উপজেলায় হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৩ জুলাই) দুপুরে সহকারী পরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

জানা যায়, অভিযানে পুঠিয়া বাজারের আসিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও বিসমিল্লাহ হোটেল– এই দুই প্রতিষ্ঠানকে খাদ্যদ্রব্য সংরক্ষণে অব্যবস্থাপনার অভিযোগে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে হত্যা: বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন

সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, “দুই হোটেলের ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার, ভাত, খিচুড়ি একসঙ্গে রাখা হয়েছে। এতে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল। এই অপরাধে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও বাজার মনিটরিং ও অভিযান চলবে।”

আরও পড়ুনঃ   চারঘাটে তেল মজুদ ও অধিক দামে বিক্রি

অভিযানে প্রশিকিউশনে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হাফিজ ও নিরাপদ খাদ্য পরিদর্শক। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযানে আরও তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST