১২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে হত্যা: বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামের এক বিএনপি কর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকসহ পাঁচজনের নামে মামলার আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নিহত বাবুর স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলি আদালতে এই আবেদন করেন।

শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব ১৮ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেছেন।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে হত্যা: বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন

মামলার অন্য আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হক, র‍্যাবের দুই সোর্স মনিরুল ইসলাম টুলু ও মো. মোরশালীন।

বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ আদালত থেকে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে বাস থেকে নামিয়ে আবুল হোসেনকে তুলে নিয়ে যায় র‍্যাব-পুলিশ সদস্যরা। পরদিন রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। আবুল হোসেনকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুনঃ   মিরপুরে যাত্রীদের নামিয়ে বাসে আগুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে এত দিন মামলা করতে পারেননি বলে আরজিতে উল্লেখ করেছেন বাদী। এত দিন পর স্বামী হত্যার বিচারের জন্য আইনি ব্যবস্থা নিতে পেরে শান্তি পাচ্ছেন বলে জানিয়েছেন বাদী জুলেখা বেগম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৩

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৪

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৬

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৭

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৮

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৯

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১০

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১১

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১২

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৪

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৫

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৬

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৭

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৯

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

২০

Design & Developed by: BD IT HOST