৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগ-এন সভাপতি নওয়াজ শরীফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সাথে সাক্ষাৎ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ সকালে পাকিস্তানের লাহোরে নওয়াজ শরীফের বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে তাঁরা দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন। ঢাকায় ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশ পাকিস্তানের সাথে সকল ধরনের সম্পর্ক উন্নত করতে চায়। তিনি পাঞ্জাবের পক্ষ হতে বাংলাদেশকে কৃষি ও প্রযুক্তিতে সহয়তার জন্য অনুরোধ জানান। এছাড়া, শিক্ষাক্ষেত্রে বৃত্তি প্রদানের জন্যও তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন।

আরও পড়ুনঃ   ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি

নওয়াজ শরীফ বলেন, পাকিস্তানি জনগণের হৃদয়ে এখনও বাংলাদেশি ভাইদের প্রতি ভালোবাসা রয়েছে। দুটি দেশের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা বাড়ানোর এখনই উপযুক্ত সময়। তিনি দ্রুততম সময়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক সীমান্ত পেরিয়ে প্রজন্ম পরম্পরায় ভ্রাতৃত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। বাণিজ্য ও প্রত্যক্ষ যোগাযোগ দুদেশের জনগণের এই সম্পর্ককে আরো শক্তিশালী করবে। তিনি বাংলাদেশের পোশাক শিল্প, ক্ষুদ্রঋণ কার্যক্রম ও বিভিন্নক্ষেত্রে নারীর অন্তর্ভুক্তির প্রশংসা করেন। গ্রীন এনার্জিসহ বিভিন্নক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এছাড়া, বন্যা ব্যবস্থাপনা ও কৃষিক্ষেত্রে পাঞ্জাব এবং বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বকেও স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন বলে জানান। তিনি দুদেশের বন্ধুত্বকে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য স্থায়ী অংশীদারিত্বে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   নগরীতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ

এ সাক্ষাতকালে উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, কাউন্সিলর (প্রেস) মোঃ তৈয়ব আলীসহ দুদেশের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

১

দুর্গাপুরে পাচারকালে ২০ বস্তা সার জব্দ

২

নগরীতে ১৫ মাদক মামলার আসামি গ্রেপ্তার

৩

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে সাতজনকে হুইলচেয়ার প্রদান

৪

বাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছা

৫

বাঘায় সাংবাদিক মিনহাজুল এর পিতার ইন্তেকাল

৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ২ ব্যক্তির দণ্ড

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নাটোর ২ অনলাইন প্রতারক গ্রেফতার

৯

নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১১

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৩

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

১৬

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

১৭

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

১৮

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

২০

Design & Developed by: BD IT HOST