২৫ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

পবিত্র রমজানের সহমর্মিতায় শারীরিকভাবে অক্ষম ব্যক্তির পাশে এসি ল্যান্ড শিবু দাস

পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ শারীরিকভাবে অক্ষম এক অসহায় ব্যক্তিকে আর্থিক সহযোগীতা করেন।

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য শিক্ষা নিয়ে আসে। এই পবিত্র মাসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি শিবু দাশ শারীরিকভাবে অক্ষম এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন।

জানা যায় স্থানীয়ভাবে অসচ্ছল ও শারীরিকভাবে অক্ষম ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে এসি ল্যান্ড শিবু দাশ ব্যক্তিগতভাবে খোঁজখবর নেন এবং তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ   স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

রমজান মাসে এমন মানবিক উদ্যোগ প্রশাসনের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে। সচেতন মহলের মতে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে তিনি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ বিষয়ে স্থানীয়রা বলেন রমজানের প্রকৃত শিক্ষা হলো অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। একজন দায়িত্বশীল কর্মকর্তা যখন নিজ উদ্যোগে দুস্থ মানুষের পাশে দাঁড়ান তখন তা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

আরও পড়ুনঃ   এখন পর্যন্ত ভোটের প্রচার-প্রচারণা সুষ্ঠু হচ্ছে : মেজবা

পবিত্র রমজানের এই সময়ে সমাজের বিত্তবান ও সচেতন মানুষের প্রতি অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এলাকাবাসী। মানবিকতাই হোক সবার সর্বোচ্চ পরিচয় এমন প্রত্যাশাই সকলের।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

২

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

৪

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

৫

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৬

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৭

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৮

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৯

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১০

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

১১

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

১২

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১৩

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৬

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৭

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৮

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

২০

Design & Developed by: BD IT HOST