১৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

পণ্য ও সেবার মতো সমাজের মান নিশ্চিত হওয়াও জরুরি : বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, পণ্য ও সেবার মান নিশ্চিত হওয়া যেমন জরুরি তেমনই জরুরি হচ্ছে সমাজের মান ঠিক থাকা। ফুটপাতের মান হচ্ছে সেখানে ফুচকার দোকান বসবে না। আমরা যদি ফুটপাত দিয়ে হাঁটতে না পারি তার মানে ফুটপাতের মান ঠিক নেই।

মঙ্গলবার ১৪ অক্টোবর সকালে বিশ্ব মান দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজশাহী বিএসটিআই বিভাগীয় কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে।

বিভাগীয় কমিশনার মৌখিক পরীক্ষা গ্রহণে তাঁর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বিজ্ঞানের কোনো ছাত্র সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর তার বিষয়ের মৌলিক সূত্রগুলো যদি বলতে না পারে তার মানে ওই ছাত্রের মান ঠিক নেই। সব ক্ষেত্রে মান ঠিক করার জন্য আমাদের অনেক কিছু করার আছে এমন মন্তব্য করে তিনি এজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   তানোরে উন্নয়ন সমন্নয় ও আইন শৃঙ্খলা কমিটিসহ কয়েকটি কমিটির সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক জহুরা সিকদার। তিনি বলেন, আজ বিশ্বের ১৭৪টি দেশে একযোগে মান দিবস পালন করা হচ্ছে। মান নিয়ন্ত্রণ করা হয় মানুষ ও পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আন্তর্জাতিক মান অর্জন ছাড়া আমাদের দেশে শিল্পের বিকাশ সম্ভব নয়।

তিনি জানান, যেকোনো উৎপাদক তার পণ্যের মান নির্ধারণের জন্য বিএসটিআই বরাবর আবেদন করলে বিএসটিআইয়ের পক্ষ থেকে মান নির্ধারণ করে দেওয়া হয়। বিএসটিআইয়ের মান সনদ নিয়েই বাংলাদেশের বেশ কিছু কোম্পানি বিশ্বের অনেক দেশে পণ্য রপ্তানি করছে।

আরও পড়ুনঃ   শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা

রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক জহুরা সিকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।

সভায় মান নিয়ন্ত্রণের জন্য আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য যে, পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘A Shared Vision for a better World – Standards for SDGs’ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

১

দুর্গাপুরে পাচারকালে ২০ বস্তা সার জব্দ

২

নগরীতে ১৫ মাদক মামলার আসামি গ্রেপ্তার

৩

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে সাতজনকে হুইলচেয়ার প্রদান

৪

বাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছা

৫

বাঘায় সাংবাদিক মিনহাজুল এর পিতার ইন্তেকাল

৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ২ ব্যক্তির দণ্ড

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নাটোর ২ অনলাইন প্রতারক গ্রেফতার

৯

নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১১

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৩

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

১৬

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

১৭

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

১৮

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

২০

Design & Developed by: BD IT HOST