২৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নেভি ব্লু ড্রেসে জয়ার মুগ্ধতা

অনলাইন ডেস্ক : দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান; কয়েক দশক ধরে অভিনয়ের সাবলীলতায় দর্শকের মন কেড়ে যাচ্ছেন। তবে শুধু অভিনয়েই নয় সামাজিক মাধ্যমে ভক্তদের মন কাড়ছেন এই অভিনেত্রী নিয়মিতই।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন জয়া। ছবিতে দেখা যায়, নেভি ব্লু রঙের হাই-নেক সাটিনের একটি ড্রেস পরে রয়েছেন তিনি। এ সময় জয়ার চেহারায় ফুটে ওঠে মুগ্ধতা, আর ভঙ্গিমায় দেখা যায় আত্মবিশ্বাস।

বলা বাহুল্য, এই ফটোসেশনে জয়ার রূপের শৈল্পিকতা যেমন ফুটে উঠেছে, পাশাপাশি নিজের ভেতরের ভাবনা প্রকাশ করেছেন সুন্দরভাবেই। তাইতো ক্যাপশনে লিখেছেন, ‘তোমার দেওয়া পাহাড়ের মাইল মাইল পথও আমার পিপাসা মেটাতে পারে না; আমি তো সমুদ্র চাই’।

আরও পড়ুনঃ   ‘সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ’

জয়ার এই ক্যাপশনে তার মনের চাওয়া ও প্রাপ্তি ও বোঝা গেল। ভক্তরাও তাতে সাড়া দিয়েছেন দারুণভাবে। একজন লিখেছেন, ‘আমি যখন তোমার সমুদ্রে ডুবে যাব তখন অবাক হইও না।’ আরেকজন লিখেছেন, ‘আর বিনিময়ে, আমি তোমাকে তারায় ভরা আকাশ এনে দেব – কারণ তোমার আত্মা সমুদ্রের শান্তি এবং পাহাড়ের মহিমা উভয়েরই যোগ্য।’

আরও পড়ুনঃ   বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে সাই পল্লবী

বর্তমানে জয়া ব্যস্ত রয়েছেন আসছে ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘তাণ্ডব’-এর কাজ নিয়ে। ছবিটি পরিচালনা করছেন রাহহান রাফী, আর মুখ্য চরিত্রে থাকবেন শাকিব খান। ডাবিং-এর জন্য সম্প্রতি টিম নিয়ে কলকাতায় গেছেন জয়া। কাজ শেষে দেশে ফিরে আসবেন শিগগিরই।

জয়ার এমন সৃজনশীল উপস্থিতি, অভিনয়ের সাবলীলতা আর সৌন্দর্য বারবার প্রমাণ করে— কেন তিনি দুই বাংলার দর্শকের প্রিয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

১

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

২

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৩

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৪

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৫

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৭

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৮

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১০

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১১

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১২

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৫

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৬

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৭

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৮

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

১৯

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

২০

Design & Developed by: BD IT HOST