১৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার

নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. ইসাহাক আলী সরকার।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. ইসাহাক আলী সরকারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন বলা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নওগাঁ জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. ইসাহাক আলী সরকারকে দায়িত্ব প্রদান করা হলো। তিনি দলীয় নীতি, আদর্শ ও গঠনতন্ত্র অনুসরণ করে দায়িত্ব পালন করবেন বলে আশা করা যাচ্ছে। সংশ্লিষ্ট সকল পর্যায়ের নেতাকর্মীদের তাঁকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

আরও পড়ুনঃ   শাড়ির রঙে রঙিন অপু বিশ্বাস

জানতে চাইলে ইসাহাক আলী সরকার বলেন, ‘আমাকে নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করার জন্য দলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি সবাইকে নিয়ে দলীয় নিয়ম শৃঙ্খলা মেনে সংগঠন পরিচালনা করবো। সকলের সুচিন্তিত মতামত ও পরামর্শে উপজেলা বিএনপিকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করা হবে ।’ দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের সব নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

আরও পড়ুনঃ   সমন্বিত উদ্যোগে সঠিক মান বজায় রাখলে টেকসই বিশ্ব বিনির্মাণ সম্ভব

প্রসঙ্গত, ডা. ছালেক চৌধুরী দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত ৪ জানুয়ারি সন্ধ্যায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

১

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

২

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

৩

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

৪

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৫

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

৭

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

৮

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

৯

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১০

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১১

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১২

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

১৩

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৪

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

১৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

১৬

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১৮

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

২০

Design & Developed by: BD IT HOST