১৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নাটোরে ধানের শীষের ফারজানা শারমিন পুতুল জয়ী

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

নাটোর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবুল কালাম পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত লালপুর উপজেলার ৮৪টি এবং বাগাতিপাড়া উপজেলার ৪১টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশ ভোট গ্রহণ করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ২৭৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৩ হাজার ৫৯৫ জন, নারী ১ লাখ ৮৪ হাজার ৬৭৯ জন এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

আরও পড়ুনঃ   ১৬ বছর নির্বাচন খারাপ করার ভূমিকায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী: ইসি সানাউল্লাহ

আসনটিতে মোট ভোট পড়েছে ২ লাখ ৭২ হাজার ৩৫৫টি। এর মধ্যে বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ২ হাজার ১৯৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত মাওলানা আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৪৩১।

স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু কলস প্রতীকে ভোট পেয়েছেন ৭২ হাজার ৮৮৭, ইয়াসির আরশাদ রাজন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭৮ ভোট, মোয়াজ্জেম হোসেন হরিণ প্রতীকে ১১৩ ভোট পেয়েছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আনসার আলী কোদাল প্রতীকে ভোট পেয়েছেন ২৭৫। ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল্লাহিল বাকী হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ২৫৩। গণঅধিকার পরিষদের প্রার্থী সোহাগ হোসেন ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ২৯৮। গণসংহতি আন্দোলনের প্রার্থী সেন্টু আলী মাথাল প্রতীকে পেয়েছেন ২৭৯ ভোট। আসনটিতে বাতিল হওয়া ভোটের পরিমাণ ৫ হাজার ২টি।

আরও পড়ুনঃ   বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শামীম পুতুল ভোটের ফলাফল জানার পর এক প্রতিক্রিয়ায় জানান, এই বিজয় লালপুর-বাগাতিপাড়ার সব মানুষের। এই বিজয় ধানের শীষের। যেসব নেতাকর্মী নির্বাচনি মাঠে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফারজানা।

তিনি সব নেতাকর্মী ও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

২

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৩

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

৫

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

৬

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

৭

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

৮

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

৯

আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

১০

ওয়ার্কার্স পার্টির নেতা দেবাশিষ প্রামাণিক দেবু মারা গেছেন

১১

‘স্নাইপার’ মন্তব্যে আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি

১২

শিবগঞ্জ থেকে ঢাকাগামী বাস হতে ১০০ বোতল এস্কাফসহ গ্রেফতার ২

১৩

বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধন

১৪

মান্দায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৫

পাঁচবিবিতে বিজিবির অভিযানে মূর্তিসহ আটক ২

১৬

ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের

১৭

তিন যুগ পর রাবি স্টেশনে থামল ট্রেন

১৮

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

রাজশাহীতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST