৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে ৬ জুয়াড়ি গ্রেপ্তার, জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

স্টাফ রিপোর্টার : নগরী’র বোয়ালিয়া মডেল থানার পবা মিলপাড়া এলাকার অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংবাদ বিজ্ঞপ্তি।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, আব্দুস সালাম বাবু (৪৮), মো: ইয়াহিয়া আলমগীর শিমুল (৪২), মো: সোহেল রানা (৩৮), মোঃ লুকু (৪২), মোঃ আসারুল (৩৬) ও মো: টুটুল (২৪)।

আরও পড়ুনঃ   হাঁটতে ভুলে গেলেন ভারতীয় নভোচারী!

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার পবা মিলপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: শাহ আলী মিয়া ও তাঁর টিম বৃহস্পতিবার রাত পৌনে ৯ টায় বোয়ালিয়া থানার পবা মিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

২

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

৩

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

৪

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

৫

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

৬

আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

৭

ওয়ার্কার্স পার্টির নেতা দেবাশিষ প্রামাণিক দেবু মারা গেছেন

৮

‘স্নাইপার’ মন্তব্যে আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি

৯

শিবগঞ্জ থেকে ঢাকাগামী বাস হতে ১০০ বোতল এস্কাফসহ গ্রেফতার ২

১০

বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধন

১১

মান্দায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

পাঁচবিবিতে বিজিবির অভিযানে মূর্তিসহ আটক ২

১৩

ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের

১৪

তিন যুগ পর রাবি স্টেশনে থামল ট্রেন

১৫

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাজশাহীতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

১৭

রাজশাহীতে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৮

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১.৬৭ কেজি হেরোইন উদ্ধার

১৯

নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST