৭ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তারকৃত ৪ আসামি। ছবি-আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম, রাজপাড়া, চন্দ্রিমা, বেলপুকুর ও কাটাখালী পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ অর্থ, ডিজিটাল মেশিন এবং মোবাইল ফোন উদ্ধার এবং নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম (পাঁচানীপাড়া) গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মো: জিয়ারুল ইসলাম (৫০) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করাকালে জিয়ারুল পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি ডিজিটাল মাপকযন্ত্র ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামি জিয়ারুলের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটনের বিভিন্ন থানায় মোট ৭টি মাদক মামলা রয়েছে।

এছাড়াও একই তারিখ দুপুর আনুমানিক সোয়া ১ টার দিকে রাজপাড়া থানা পুলিশ লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নতুন বিলসিমলা (ঈদগাহ মাঠ সংলগ্ন) গ্রামের মো: আমজাদ হোসেনের ছেলে মো: মনিরুল ইসলাম (৩৮)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৫১০ টাকা জব্দ করা হয়। আসামি আমজাদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   নাটোরে বৈষম্যবিরোধী কমিটি বাতিল না করলে রেলপথ অচলের হুঁশিয়ারি

তাছাড়াও একই তারিখ রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ শিরোইল কলোনী কানার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে শিরোইল কলোনী (বিহারী কলোনী, কানার মোড়) গ্রামের মৃত আয়েজের মেয়ে ও মো:আকরামের স্ত্রী মোছা: শাহনাজ (৪৮)- কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে একই তারিখ রাত আনুমানিক সোয়া ২টার দিকে বেলপুকুর থানা পুলিশ আগলা দ্বিতীয় মসজিদের পূর্ব পার্শ্ব এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: আফজাল হোসেনের ছেলে মো: উজ্জল (৩৪)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামি উজ্জলের বিরুদ্ধে আরএমপি’র বেলপুকুর থানায় ৬টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে অনুমোদনহীন লাচ্ছা সেমাই বিক্রি করায় আর্থিক জরিমানা

অপরদিকে একই তারিখ রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে কাটাখালী থানার কাটাখালী পুলিশ ফাঁড়ি হাজরাপুকুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: তামিজ উদ্দীনের ছেলে মো: সরোয়ার জাহান ওরফে সুমন (৩৭)- কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST