২২ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে মহানবী হযরত মুহাম্মদ সা: কে নিয়ে কটুক্তি করায় যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন বুলনপুর ঘোষপাড়া এলাকায় সাগর নামের এক হিন্দু যুবক মহানবী হযরত মুহাম্মদ সা: কে কটুক্তি করার অভিযোগে এলাকাবাসীর হাতে গণধোলাইয়ের শিকার হোন। পরবর্তীতে যুবকের মাথার চুল কেটে জুতার মালা গলায় দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

এলাকাবাসী সুত্রে জানা যায় মহানবী সা: কে নিয়ে কটুক্তিকারী যুবকের নাম শ্রী সাগর সাহা তার পিতার নাম মৃত সোনাতন সাহা। সে এলাকায় প্রায় সময়ই মহানবী হযরত মুহাম্মদ সা: কে নিয়ে কটুক্তি করতো এবং অকথ্য ভাষায় গালাগালি দিতো। এরই জেরে আজ এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তার নিজ বাসা থেকে তুলে মারধর করে স্থানীয় জান্নাতুল মাকাম জামে মসজিদে আটকে রেখে মাথার চুল কেটে জুতার মালা গলায় পড়িয়ে দেয়। (ভিডিও ভাইরাল)

আরও পড়ুনঃ   মাহিন হত্যা : অস্ত্রধারী সেই ফিরোজ গ্রেপ্তার

পরবর্তীতে বিষয়টি রাজপাড়া থানা পুলিশকে অবগত করলে রাজপাড়া থানা পুলিশ ও সিআরটি টিম ঘটনাস্থলে এসে যুবককে উদ্ধার করে রাজপাড়া থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেই সাথে অত্র এলাকার মসজিদের ইমামের নেতৃত্বে ও এলাকাবাসীর সহযোগিতায় একটি বিক্ষোভ মিছিল বের করে কোর্ট চত্বর হয়ে রাজপাড়া থানার সামনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে। বিক্ষোভ মিছিলে মহানবী হযরত মুহাম্মদ সা: কে কটুক্তিকারীর ফাঁসির দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ   বাগমারায় চুরির অভিযোগে ভ্যানচালককে হত্যা মামলার ৬ আসামী গ্রেপ্তার

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফুল আলম জানান “মহানবী হযরত মুহাম্মদ সা: কে নিয়ে কটুক্তিকারি যুবক শ্রী সাগর সাহাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।”

এছাড়া বিক্ষুব্ধ এলাকাবাসীর দেয়া তথ্যমতে আগামীকাল ২৩ এপ্রিল বুধবার বেলা ১১ টায় রাজশাহী আদালত চত্বরে হযরত মুহাম্মদ সা:কে কটুক্তি ও গালাগালি করার প্রতিবাদে শ্রী সাগর সাহার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST