২৯ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার: গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর পবা থানার কইপুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: নাজমুল হক (৪১) ও মো: আবুল কালাম(৫০)। মো: নাজমুল হক রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জোদভাগিরথপুর (আমকুমর) এলাকার মৃত মুসা শাহের ছেলে এবং মো: আবুল কালাম একই থানার বেল পুকুরিয়া এলাকার বনি ইসরাইলের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৮ মে ২০২৪ রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর তত্ত্বাবধানে পবা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পবা থানার কইপুকুরিয়া এলাকায় দুই মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ   নগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবক গ্রেপ্তার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের দিকনির্দেশনায় এসআই এস এম আসিব নাসিব ও তাঁর টিম গতকাল রাত ৯ টায় অভিযান পরিচালনা করে আসামি নাজমুল হক ও আবুল কালামকে কইপুকুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। এসময় আসামিদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ

গ্রেপ্তারকৃত আসামি নাজমুলের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় ১টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৪

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৫

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৬

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৭

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৯

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১০

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১১

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১২

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৩

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৫

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৬

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৭

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৮

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৯

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST