২১ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে ডিবি’র অভিযানে চোলাই মদ উদ্ধার: গ্রেপ্তার ১

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: আরিফুল ইসলাম (৪৩) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার জোতরাবন এলাকার মো: আব্দুল কালামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ২১ জুন ২০২৪ দুপুর পৌনে ১২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকায় এক ব্যক্তি চোলাই মদ বিক্রির জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ   সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫৬৮

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: শারিফুর রায়হান ও তাঁর টিম দুপুর ১২ টায় রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে ভারতীয় মদ জব্দ

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে দীর্ঘদিন যাবৎ চোলাই মদের ব্যবসা করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৪

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৫

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৬

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৭

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৯

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১০

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১১

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১২

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৩

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৫

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৬

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৭

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৮

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৯

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST