১৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

দ্বিগুণ লিড নেওয়া টটেনহ্যামকে কাঁদিয়ে সুপার কাপ জিতল পিএসজি

অনলাইন ডেস্ক : উয়েফার অন্যতম দুই শীর্ষ প্রতিযোগিতার চ্যাম্পিয়নদের লড়াই, তবে নিশ্চিতভাবেই ফেভারিট ছিল চ্যাম্পিয়ন্স লিগজয়ী প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রথমবারের মতো ইউরোপসেরার মুকুট পরা দলটিকে অবশ্য সুপার কাপের শুরুতে ভড়কে দিয়েছিল ইউরোপা লিগের চ্যাম্পিয়ন টটেনহ্যাম। দুই দফা পিছিয়ে থেকেও অবশ্য পিএসজি লিখেছে দুর্দান্ত কামব্যাকের গল্প। এরপর টটেনহ্যামের হৃদয় ভেঙেছে টাইব্রেকারে।

ইতালির ব্লুনার্জি স্টেডিয়ামে ৪৮ মিনিটে দুই গোল করে এগিয়ে ছিল ক্রিস্টিয়ান রোমেরোর টটেনহ্যাম। এই ম্যাচ দিয়েই আর্জেন্টাইন তারকা ইংলিশ ক্লাবটির অধিনায়কত্ব শুরু করলেন। আবার টটেনহ্যামের কোচ হিসেবেও প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে নেমেছিলেন টমাস ফ্র্যাঙ্ক। দুজনেরই শুরুটা ট্রফি উদযাপন দিয়ে হতে পারত। এদিকে, দ্বিতীয়ার্ধে এক গোলের পর যোগ করা সময়ে আরেকবার টটেনহ্যামের জালে বল জড়িয়ে (২-২) ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় পিএসজি। যেখানে ফরাসিদের পক্ষে ফল নির্ধারণ হলো ৪-৩ ব্যবধানে।

আরও পড়ুনঃ   চাকরিচ্যুতদের পুনর্বহাল-বকেয়া বেতন পরিশোধের দাবি

টটেনহ্যামের হয়ে গোল করেছেন মিকি ভ্যান দে ভেন ও ক্রিস্তিয়ান রোমেরো। বিপরীতে পিএসজির হয়ে স্কোরশিটে নাম তোলেন লি কাং-ইন ও গঞ্জালো রামোস। তবে বল দখলে একপেশে আধিপত্য ছিল গত মাসে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হারা পিএসজি। লুইস এনরিকের দল এদিন ৭৪ শতাংশ বল দখলে রেখে ১২টি শট নেয়, এরমধ্যে লক্ষ্যে ছিল ৩টি। বিপরীতে টটেনহ্যাম ১৩ শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখতে পেরেছে।

মে মাসে অনুষ্ঠিত ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ১৭ বছরের শিরোপা খরা কাটিয়েছিল টটেনহ্যাম। সুপার কাপের ম্যাচে তারা শুরু থেকে পিএসজিকে চেপে ধরে। টানা আক্রমণ চালিয়ে ৩৯তম মিনিটে ডাচ ডিফেন্ডার ভ্যান দে ভেন প্রথম লিড এনে দেন টটেনহ্যামকে। দ্বিতীয়ার্ধের পরপরই (৪৮ মিনিটে) অধিনায়ক রোমেরো ব্যবধান দ্বিগুণ করেন। আর্জেন্টিনার বিশ্বকাপ ও দু’বার কোপাজয়ী এই ডিফেন্ডার গোলটি করে পেদ্রো পারোর ফ্রি-কিকে মাথা ছুঁয়ে বল জালে জড়িয়ে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

দুই দফায় পিছিয়ে পড়ে পিএসজি ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। প্রথমে ৬৫তম মিনিটে গোল পেলেও তা বাতিল হয় অফসাইডের কারণে। আবার টটেনহ্যামের জালে বল জড়াতে তাদের ৮৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। দক্ষিণ কোরিয়ার উইঙ্গার লি কাং-ইন বক্সের বাইরে থেকে জোরাল নিচু শটে লক্ষ্যভেদ করেন। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উসমান দেম্বেলের ক্রসে রামোস সমতা টানেন হেডে দেওয়া গোলে। কয়েক মিনিটের ব্যবধানেই হৃদয়ে কাঁপন ধরে টটেনহ্যামের।

টাইব্রেকারে পিএসজির জিয়ানলুইজি দোন্নারুমার জায়গা নিতে আসা নতুন গোলরক্ষক লুকাস শ্যাভলিয়ের ঠেকিয়েছেন ভ্যান দে ভেনের শট। এ ছাড়া টটেনহ্যামের মাথিয়াস তেল শট মারেন বাইরে দিয়ে। অন্যদিকে ভিতিনিয়া পিএসজির প্রথম শট পোস্টে মারলেও, পরবর্তী চারজনই সফল লক্ষ্যভেদ করে ফরাসিদের জয় নিশ্চিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST