৯ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

দেশের উন্নয়নের স্বার্থেই শিক্ষায় বৈষম্য দূর করতে হবে: এমপি বাদশা

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, আমরা বাংলাদেশকে আগামী দিনে কেমনভাবে দেখতে চাচ্ছি, তা শিক্ষা প্রতিষ্ঠানে আগে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ মানসম্মত শিক্ষা ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। আর শিক্ষার উন্নয়নে দক্ষ ও যোগ্য শিক্ষক প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষকদের সুযোগ-সুবিধাগুলো বাড়ানো প্রয়োজন। দেশের উন্নয়নের স্বার্থেই শিক্ষায় বৈষম্য দূর করতে হবে। বেসরকারি ও সরকারির মধ্যে বৈষম্য দূর করা প্রয়োজন। এছাড়া শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ ও শিক্ষানীতি শিক্ষক সমাজের প্রাণের দাবি। এবিষয়গুলো নিয়ে আমি মহান সংসদ সোচ্চার রয়েছি। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার চট্রগ্রাম স্মরণিকা কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাকশিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়েজ হোসেন। সভাপতিত্ব করেন বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সমীর কান্তি দাশ, মহানগর কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম ও সদস্য সচিব অধ্যাপক কাজী মাহবুবুর রহমানসহ সম্মেলনে চট্টগ্রামের সকল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

১

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

২

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৩

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৪

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৫

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৬

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

৭

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

৮

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

৯

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১০

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

২০

Design & Developed by: BD IT HOST