৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী-৩ আসনের নওহাটা বাজারে আয়োজিত নির্বাচনী গণমিছিল।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দাড়িপাল্লার প্রচার-প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। নির্বাচনী গণমিছিল ও সমাবেশে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ‘জনগণ বিশ্বাস করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্রে পরিণত হবে। দেশের নারী-পুরুষ, কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাড়িপাল্লার এক অভাবনীয় বিপ্লব ঘটবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।’ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী-৩ আসনের নওহাটা বাজারে আয়োজিত নির্বাচনী গণমিছিলের আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এই নির্বাচনী গণমিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটি নওহাটা বাজারের পবা থানার মোড় থেকে শুরু হয়ে নওহাটা কলেজ মোড়, বিমানবন্দর, বায়া বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ঢল

সমাবেশে তিনি বলেন, চলমান এই গণজোয়ার বিগত ১৭ বছরের অন্যায়, অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ। সমাবেশে তিনি আরও বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের এ দেশে কোনো ঠাঁই হবে না। জনগণের বিজয় নিশ্চিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন প্রতিটি কেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে। কোনো অবস্থাতেই কেন্দ্র দখল বা ব্যালট কারচুপি করে ইঞ্জিনিয়ারিং নির্বাচন করতে দেওয়া যাবে না। যত ষড়যন্ত্রই হোক না কেন, তা রুখে দিয়ে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।’

আরও পড়ুনঃ   শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

এ সময় তিনি নারী সমাজের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, ‘যারা মা-বোনদের হিজাব ধরে টানে এবং নির্যাতন করে, তাদের ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই উপযুক্ত জবাব দিতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST