৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তৃণমূলের নেতারা বিএনপির প্রাণ: তারেক রহমান

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১-১১ এর সময় ষড়যন্ত্র হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। ষড়যন্ত্র ছিল বিএনপির বিরুদ্ধে।

তারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তৃণমূল নেতাকর্মীদের কারণে তা সম্ভব হয়নি। তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে সেই ষড়যন্ত্র প্রতিহত করেছেন। তৃণমূল নেতাকর্মীরা হলেন বিএনপির প্রাণ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রতিটি সাংগঠনিক জেলার তৃণমূল নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন।

পিরোজপুর জেলা, উপজেলা বিএনপিসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা ভার্চুয়াল সভায় অংশ নেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

এ সময় তারেক রহমান বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পরে একটি নতুন খেলা শুরু হয়েছে, তা হলো সংখ্যালঘু সম্প্রাদায়ের ওপর নির্যাতনের খেলা। আমাদের সবাইকে এই সংখ্যালঘু সম্প্রাদায়ের ওপর নির্যাতনের খেলা প্রতিহত করতে হবে। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। আন্দোলনের কারণে হাসিনা পালিয়ে গেছেন। তারা সমাজের কাছে ঘৃণিত হয়েছে। আমাদের আগামীর কর্মকাণ্ডে আমরা যেন আওয়ামী লীগের মত ঘৃণিত না হই। রাজনীতিতে শূন্যস্থান থাকে না। আওয়ামী লীগের শূন্যস্থান কোনো এক অদৃশ্য শক্তি কর্তৃক পূরণের চেষ্টা চালছে। জনগণের প্রত্যাশার সঙ্গে মিল রেখে আমাদের কাজ করতে হবে। কারণ এ দেশের জনগণ বিশ্বাস করে তাদের প্রত্যাশা পূরণে বিএনপিই উপযুক্ত।

আরও পড়ুনঃ   একাত্তর ইস্যুতে পাকিস্তানের দাবির সঙ্গে একমত নয় ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

এ সময় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন।

পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-পরিবার ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম লাবু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৩

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৪

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৬

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৭

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৮

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৯

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১০

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১১

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১২

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৪

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৫

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৬

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৭

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৯

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

২০

Design & Developed by: BD IT HOST