১৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তিন আঙুলে ‘৩ বিশ্বকাপ ট্রফি’, মেসির বিশেষ উদযাপন

অনলাইন ডেস্ক : প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রোববার সকালে মেক্সিকোর দল ক্লাব আমেরিকাকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায় ইন্টার মায়ামি। মূল ম্যাচ শেষ হয়েছিল ২-২ সমতায়। যেখানে গোল পেয়েছেন মেসিও। আর্জেন্টাইন তারকার সেই গোল উদযাপনে ছিল ভিন্নতা।

ম্যাচের ৩১তম মিনিটে গোল হজম করে মায়ামি। তবে খুব বেশি সময় লাগেনি সমতায় ফিরতে। ২ মিনিট পরই মায়ামিকে সমতায় ফেরান মেসি। লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন এই আর্জেন্টাইন। এরপর তার যে উদযাপন ছিল, সেটা সবারই নজর কেড়েছে।

আরও পড়ুনঃ   চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ দাবিতে চিঠি, ব্যবস্থা নিতে জনপ্রশাসনে পাঠাল

মেক্সিকোর দল ক্লাব আমেরিকার সমর্থকদের গ্যালারির দিকে তাকিয়ে প্রথমে দুই হাত উঁচিয়ে ধরেন মেসি। এরপর নিজের জার্সি নাম্বারের দিকে ইশারা করে তিন আঙুল উঁচিয়ে ধরেন। আঙুল দিয়ে শূন্যের ইঙ্গিত করেন। ধারণা করা হচ্ছে, তিনি বোঝাতে চেয়েছেন যে, আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ ট্রফি আছে, আর মেক্সিকোর শূন্য।

আরও পড়ুনঃ   একনেকে ৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

এমন উদযাপনের একটা কারণও আছে। ম্যাচের শুরু থেকেই মেসিকে দুয়ো দিচ্ছিল ওই দলের সমর্থকরা। যারা মূলত মেক্সিকান। গোলের পর হয়তোবা সেটিরই জবাব দেন তিনি।

২০২২ কাতার বিশ্বকাপ থেকেই মেসি ও মেক্সিকানদের সম্পর্কটা ভালো নয়। সেই আসরে মেক্সিকো ম্যাচ আর্জেন্টিনার জন্য হয়ে উঠেছিল বাঁচা-মরার লড়াই। যেখানে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST